জুলাই শহীদদের স্মরণে নাজিরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি
পিরোজপুর প্রতিনিধি, সাদ্দাম হোসেন:
জুলাই শহীদদের স্মরণে এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পিরোজপুরের নাজিরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নাজিরপুর শহীদ জিয়া কলেজ ছাত্রদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হাসানের উদ্যোগে বুইচাকাঠি শামসুল উলুম কওমি মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শহীদদের স্মৃতি ধারণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজলক্ষ্মী কলেজ ছাত্রদলের সভাপতি সৌরভ মিনা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষার্থীরা।
এ সময় আয়োজকরা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের স্মৃতিকে ধারণ করে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের মতো সামাজিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করা প্রয়োজন।
কর্মসূচি শেষে জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা ও তাঁদের শাহাদাত আল্লাহর দরবারে কবুল করার জন্য দোয়া করা হয়। আমীন।
'আই নিউজ বিডি' অ্যাপ
تعليقات 0