জুলাই শহীদদের স্মরণে নাজিরপুরে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি | আই নিউজ বিডি

জুলাই শহীদদের স্মরণে নাজিরপুরে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি

জুলাই শহীদদের স্মরণে এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পিরোজপুরের নাজিরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নাজিরপুর শহীদ জিয়া কলেজ ছাত্রদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হাসান..
Eidok-এ শেয়ার
জুলাই শহীদদের স্মরণে নাজিরপুরে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি
ছবি: সংগৃহীত

জুলাই শহীদদের স্মরণে নাজিরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

পিরোজপুর প্রতিনিধি, সাদ্দাম হোসেন:
জুলাই শহীদদের স্মরণে এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পিরোজপুরের নাজিরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নাজিরপুর শহীদ জিয়া কলেজ ছাত্রদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হাসানের উদ্যোগে বুইচাকাঠি শামসুল উলুম কওমি মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শহীদদের স্মৃতি ধারণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজলক্ষ্মী কলেজ ছাত্রদলের সভাপতি সৌরভ মিনা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষার্থীরা।

এ সময় আয়োজকরা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের স্মৃতিকে ধারণ করে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের মতো সামাজিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করা প্রয়োজন।

কর্মসূচি শেষে জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা ও তাঁদের শাহাদাত আল্লাহর দরবারে কবুল করার জন্য দোয়া করা হয়। আমীন।

Comments 0

No comments found

Related News Articles

জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় Politics জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 37 Views মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার Politics মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার 45 Views টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ Politics টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ 31 Views সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন Politics সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 138 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Politics আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 59 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Politics কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 73 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Politics যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 116 Views