জুলাই শহীদদের স্মরণে নাজিরপুরে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি | আই নিউজ বিডি

জুলাই শহীদদের স্মরণে নাজিরপুরে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি

জুলাই শহীদদের স্মরণে এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পিরোজপুরের নাজিরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নাজিরপুর শহীদ জিয়া কলেজ ছাত্রদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হাসান..
Dela på Eidok
জুলাই শহীদদের স্মরণে নাজিরপুরে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি
Foto: arkiv

জুলাই শহীদদের স্মরণে নাজিরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

পিরোজপুর প্রতিনিধি, সাদ্দাম হোসেন:
জুলাই শহীদদের স্মরণে এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পিরোজপুরের নাজিরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নাজিরপুর শহীদ জিয়া কলেজ ছাত্রদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হাসানের উদ্যোগে বুইচাকাঠি শামসুল উলুম কওমি মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শহীদদের স্মৃতি ধারণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজলক্ষ্মী কলেজ ছাত্রদলের সভাপতি সৌরভ মিনা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষার্থীরা।

এ সময় আয়োজকরা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের স্মৃতিকে ধারণ করে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের মতো সামাজিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করা প্রয়োজন।

কর্মসূচি শেষে জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা ও তাঁদের শাহাদাত আল্লাহর দরবারে কবুল করার জন্য দোয়া করা হয়। আমীন।

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের Politik নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 40 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Politik নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 80 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Politik পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 63 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Politik টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 56 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Politik গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 53 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Politik গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 80 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Politik গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 61 Views