মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর অসন্তুষ্ট শিক্ষার্থীরা খাতা পুনঃনিরীক্ষার সুযোগ পাচ্ছেন এই বছর থেকে খাতা পুনঃনিরীক্ষার আবেদন প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা তাদের খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে পারবেন
নতুন নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীদের পুনঃনিরীক্ষার জন্য নির্ধারিত অনলাইন পোর্টাল (https://rescrutiny.eduboardresults.gov.bd) ভিজিট করতে হবে সেখানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং শিক্ষা বোর্ডের নাম নির্বাচন করে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে এরপর একটি মোবাইল নম্বর দিতে হবে, যেখানে পুনঃনিরীক্ষার ফলাফল এসএমএসের মাধ্যমে জানানো হবে
পুনঃনিরীক্ষার জন্য প্রতি বিষয়ের জন্য ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে যে সকল বিষয়ে দুটি পত্র রয়েছে, সেগুলোর জন্য উভয় পত্রের আবেদন করতে হবে ফি পরিশোধের জন্য বিকাশ, নগদ বা সোনালী সেবার মাধ্যমে পেমেন্ট করা যাবে পেমেন্ট সম্পন্ন হওয়ার পর আবেদনকারীকে আবার পোর্টালে ফিরে এসে আবেদন জমা দিতে হবে
আবেদন জমা দেওয়ার পর কোনো শিক্ষার্থী চাইলে অতিরিক্ত বিষয় যোগ করতে পারবেন, তবে ফি পরিশোধের পর কোনো আবেদন প্রত্যাহার বা ফি ফেরত নেওয়া সম্ভব হবে না ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না
Приложение «Eye News BD»
Комментарии 0