এসএসসির খাতা পুনঃনিরীক্ষা শুরু: আবেদনের নিয়মাবলী প্রকাশ

প্রকাশিত এসএসসির ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা খাতা পুনঃনিরীক্ষার সুযোগ পাচ্ছেন। ঢাকা শিক্ষা বোর্ডের নতুন নিয়মানুযায়ী, আগামী ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। পুনঃনিরীক্ষার পদ্ধতি ও ফি জমা দেওয়ার বিস্তারিত নিয়মাবলী জানানো হয়েছে।..
Partager sur Eidok
এসএসসির খাতা পুনঃনিরীক্ষা শুরু: আবেদনের নিয়মাবলী প্রকাশ
Photo : collectée

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর অসন্তুষ্ট শিক্ষার্থীরা খাতা পুনঃনিরীক্ষার সুযোগ পাচ্ছেন এই বছর থেকে খাতা পুনঃনিরীক্ষার আবেদন প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা তাদের খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে পারবেন

নতুন নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীদের পুনঃনিরীক্ষার জন্য নির্ধারিত অনলাইন পোর্টাল (https://rescrutiny.eduboardresults.gov.bd) ভিজিট করতে হবে সেখানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং শিক্ষা বোর্ডের নাম নির্বাচন করে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে এরপর একটি মোবাইল নম্বর দিতে হবে, যেখানে পুনঃনিরীক্ষার ফলাফল এসএমএসের মাধ্যমে জানানো হবে

পুনঃনিরীক্ষার জন্য প্রতি বিষয়ের জন্য ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে যে সকল বিষয়ে দুটি পত্র রয়েছে, সেগুলোর জন্য উভয় পত্রের আবেদন করতে হবে ফি পরিশোধের জন্য বিকাশ, নগদ বা সোনালী সেবার মাধ্যমে পেমেন্ট করা যাবে পেমেন্ট সম্পন্ন হওয়ার পর আবেদনকারীকে আবার পোর্টালে ফিরে এসে আবেদন জমা দিতে হবে

আবেদন জমা দেওয়ার পর কোনো শিক্ষার্থী চাইলে অতিরিক্ত বিষয় যোগ করতে পারবেন, তবে ফি পরিশোধের পর কোনো আবেদন প্রত্যাহার বা ফি ফেরত নেওয়া সম্ভব হবে না ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Autre নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 51 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Autre নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Autre সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Autre সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 120 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Autre শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Autre গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 127 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Autre ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 Views