এমপির গলায় রামদা ধরে সম্পত্তি রেজিস্ট্রি! আদালতে স্ত্রীর মামলা… | আই নিউজ বিডি

এমপির গলায় রামদা ধরে সম্পত্তি রেজিস্ট্রি! আদালতে স্ত্রীর মামলা, তদন্তে সিআইডি

অসুস্থ এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সম্পত্তি লিখে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে সৎ ভাইদের বিরুদ্ধে। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। নেপথ্যে কী ঘটেছে জানতে পড়ুন.....
Partilhar no Eidok
এমপির গলায় রামদা ধরে সম্পত্তি রেজিস্ট্রি! আদালতে স্ত্রীর মামলা, তদন্তে সিআইডি
Foto: arquivo

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর অসুস্থতার সুযোগ নিয়ে গলায় ‘রামদা’ ধরে বাড়িসহ সম্পত্তি রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক এই প্রবীণ রাজনীতিকের সৎ ভাইদের বিরুদ্ধে আদালতে এমন চাঞ্চল্যকর অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী পারভিন আক্তার এই মামলায় তিন সৎ ভাইসহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে

মামলার আরজিতে বলা হয়, নাছির চৌধুরীর দুই স্ত্রী ও সন্তানদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিল আসামিরা এর অংশ হিসেবে ২০২২ সালের ২৫ জানুয়ারি দিরাই সাব-রেজিস্ট্রি অফিসের দুই কর্মচারীকে কর্মকর্তা সাজিয়ে অসুস্থ ও শারীরিক-মানসিকভাবে অক্ষম নাছির চৌধুরীর বাড়িতে নেওয়া হয় সেখানে দলিলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে আসামিরা তাঁর গলায় রামদা ধরে গলা কেটে খুনের হুমকি দেয় এ সময় বাধা দিতে গেলে এমপির অপর স্ত্রী শেলী চৌধুরীকেও হত্যার হুমকি দেওয়া হয়, যার ফলে তিনি মেঝতে ঢলে পড়েন

মামলায় প্রধান আসামি করা হয়েছে নাছির চৌধুরীর সৎ ছোট ভাই ও দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী), মিজানুর রহমান চৌধুরী ও মোসলেহ উদ্দিন চৌধুরীকে এছাড়া অন্যান্য আসামিদের মধ্যে দলিল লেখক, মোহরার ও সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারীরা রয়েছেন মামলায় আরও অভিযোগ করা হয়, এর আগে ২০২২ সালের জানুয়ারি মাসে দিরাইয়ের বাড়িতে গেলে পারভিন আক্তার নিজেও মারধর ও শ্লীলতাহানির শিকার হন

মামলাটি আমলে নিয়ে দিরাই আমলি আদালতের বিচারক মো. জসিম সিআইডিকে ঘটনার সত্যতা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালতের পেশকার মুহিত লাল চন্দ মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন তবে অভিযোগের বিষয়ে এমপির সৎ ভাই মঈন উদ্দিন চৌধুরী জানান, পারিবারিক কিছু বিরোধ রয়েছে এবং মামলার বিষয়টি জানার পর তাঁরা আইনি পথেই এর জবাব দেবেন

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা Lei-Julgamento সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 60 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে Lei-Julgamento শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 61 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব Lei-Julgamento তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 45 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড Lei-Julgamento তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 63 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ Lei-Julgamento নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 53 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম Lei-Julgamento আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 72 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন Lei-Julgamento খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 68 Views