শরণখোলায় বাসের ধাক্কায় প্রাণ হারালেন ভ্যান চালক | আই নিউজ বিডি

শরণখোলায় বাসের ধাক্কায় প্রাণ হারালেন ভ্যান চালক

বাগেরহাটের শরণখোলায় হামিম পরিবহন নামে একটি বাসের ধাক্কায় আবু হানিফ বেপারী (৭০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন ওই ভ্যানে থাকা নারী, শিশুসহ চারজন।..
I-share sa Eidok
শরণখোলায় বাসের ধাক্কায় প্রাণ হারালেন ভ্যান চালক
Larawan: kuha mula sa arkibo

 

রবিবার (৯আগস্ট) সকালে উপজেলার রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।

নিহত হানিফ ব্যাপারির বাড়ি উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামে। 

আহত ব্যক্তিরা হলেন, সুরমা বেগম (৩৫), তানভীর (১৩) মো. হানিফ (৪০) ও হাফিজ (৪৫)। আহতদের শরণখোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে হামিম পরিবহনের বাসটি সকালে রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ডে আসে। একইসময় হানিফ নামে ওই ভ্যানচালক সাউথখালী থেকে চারজন বাসযাত্রী নিয়ে স্ট্যান্ডে আসেন। তখন বাসটি পার্কিং করার সময় হানিফ ব্যাপারির যাত্রীবোঝাই ভ্যানে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ভ্যানচালকসহ পাঁচজন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে  হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চালক হানিফকে মৃত ঘোষনা করেন। 

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লাভনী জানান, একজনকে মৃত্যু অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসা হয়। আহত বাকি চারজনের শরীরেও মারাত্মক ইনজুরি থাকায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেলে রেফার্ড করা হয়েছে। 

শরণখোলা থানার ওসি রোকেয়া খানম বলেন, নিহত ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য  জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দূর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে সঙ্গে বাসের চালক ও স্টাফরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Balita sa Distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 22 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 40 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Balita sa Distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 71 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Balita sa Distrito মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Balita sa Distrito ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views