শরণখোলায় বাসের ধাক্কায় প্রাণ হারালেন ভ্যান চালক | আই নিউজ বিডি

শরণখোলায় বাসের ধাক্কায় প্রাণ হারালেন ভ্যান চালক

বাগেরহাটের শরণখোলায় হামিম পরিবহন নামে একটি বাসের ধাক্কায় আবু হানিফ বেপারী (৭০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন ওই ভ্যানে থাকা নারী, শিশুসহ চারজন।..
Eidok-এ শেয়ার
শরণখোলায় বাসের ধাক্কায় প্রাণ হারালেন ভ্যান চালক
ছবি: সংগৃহীত

 

রবিবার (৯আগস্ট) সকালে উপজেলার রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।

নিহত হানিফ ব্যাপারির বাড়ি উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামে। 

আহত ব্যক্তিরা হলেন, সুরমা বেগম (৩৫), তানভীর (১৩) মো. হানিফ (৪০) ও হাফিজ (৪৫)। আহতদের শরণখোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে হামিম পরিবহনের বাসটি সকালে রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ডে আসে। একইসময় হানিফ নামে ওই ভ্যানচালক সাউথখালী থেকে চারজন বাসযাত্রী নিয়ে স্ট্যান্ডে আসেন। তখন বাসটি পার্কিং করার সময় হানিফ ব্যাপারির যাত্রীবোঝাই ভ্যানে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ভ্যানচালকসহ পাঁচজন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে  হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চালক হানিফকে মৃত ঘোষনা করেন। 

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লাভনী জানান, একজনকে মৃত্যু অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসা হয়। আহত বাকি চারজনের শরীরেও মারাত্মক ইনজুরি থাকায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেলে রেফার্ড করা হয়েছে। 

শরণখোলা থানার ওসি রোকেয়া খানম বলেন, নিহত ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য  জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দূর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে সঙ্গে বাসের চালক ও স্টাফরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 62 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 ভিউ