শরণখোলায় বাসের ধাক্কায় প্রাণ হারালেন ভ্যান চালক | আই নিউজ বিডি

শরণখোলায় বাসের ধাক্কায় প্রাণ হারালেন ভ্যান চালক

বাগেরহাটের শরণখোলায় হামিম পরিবহন নামে একটি বাসের ধাক্কায় আবু হানিফ বেপারী (৭০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন ওই ভ্যানে থাকা নারী, শিশুসহ চারজন।..
Eidok-এ শেয়ার
শরণখোলায় বাসের ধাক্কায় প্রাণ হারালেন ভ্যান চালক
ছবি: সংগৃহীত

 

রবিবার (৯আগস্ট) সকালে উপজেলার রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।

নিহত হানিফ ব্যাপারির বাড়ি উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামে। 

আহত ব্যক্তিরা হলেন, সুরমা বেগম (৩৫), তানভীর (১৩) মো. হানিফ (৪০) ও হাফিজ (৪৫)। আহতদের শরণখোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে হামিম পরিবহনের বাসটি সকালে রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ডে আসে। একইসময় হানিফ নামে ওই ভ্যানচালক সাউথখালী থেকে চারজন বাসযাত্রী নিয়ে স্ট্যান্ডে আসেন। তখন বাসটি পার্কিং করার সময় হানিফ ব্যাপারির যাত্রীবোঝাই ভ্যানে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ভ্যানচালকসহ পাঁচজন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে  হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চালক হানিফকে মৃত ঘোষনা করেন। 

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লাভনী জানান, একজনকে মৃত্যু অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসা হয়। আহত বাকি চারজনের শরীরেও মারাত্মক ইনজুরি থাকায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেলে রেফার্ড করা হয়েছে। 

শরণখোলা থানার ওসি রোকেয়া খানম বলেন, নিহত ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য  জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দূর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে সঙ্গে বাসের চালক ও স্টাফরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ Nouvelles du district ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 17 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার Nouvelles du district সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 27 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Nouvelles du district চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 63 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Nouvelles du district চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 32 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Nouvelles du district চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 61 Views ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার Nouvelles du district ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 67 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Nouvelles du district সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 36 Views