কুলিয়ারচরে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ | আই নিউজ বিডি

কুলিয়ারচরে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

****
Compartir en Eidok
কুলিয়ারচরে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ
Foto: archivo

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় থেকে ৫ম শ্রেণির মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে উন্নতমানের স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ৬ আগস্ট সকালে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ১৮নং দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন উন্নয়ন প্রকল্পের আওতায় দেড়শত শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের স্কুল ব্যাগ বিতরণ করেন, গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মো. ফারুক মিয়া।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আসন্ন কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মশিউর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নূর মোহাম্মদ, সহ-সভাপতি ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মোখলেছুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম মিয়া, অভিভাবক সদস্য ও যুবদল নেতা মো. বোরহান উদ্দিন, অভিভাবক সদস্য মো. সুমন মিয়া, ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো, নুরুল হক সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য মো. ফারুক মিয়া বলেন, এই প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি স্কুলের শিক্ষার্থীরা উন্নতমানের স্কুল ব্যাগ পাবে। নতুন ব্যাগ পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে দারুণ উচ্ছ্বাস দেখা যায়।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

বাংলাদেশের শিক্ষা খাতের আধুনিকায়নে ইউনেস্কোর সহায়তা ও ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত Religión y Educación বাংলাদেশের শিক্ষা খাতের আধুনিকায়নে ইউনেস্কোর সহায়তা ও ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত 64 Views চাঁদপুরের আধ্যাত্মিক সাধক মাওলানা মোখতার আহমদের সৌদি সফর ও কাবাঘরের চাবি স্পর্শের বিরল ইতিহাস Religión y Educación চাঁদপুরের আধ্যাত্মিক সাধক মাওলানা মোখতার আহমদের সৌদি সফর ও কাবাঘরের চাবি স্পর্শের বিরল ইতিহাস 37 Views মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী Religión y Educación মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী 48 Views সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ Religión y Educación সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ 88 Views শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির প্রত্যয়ে সামাজিক অপরাধ প্রতিরোধে সাতক্ষীরায় পুলিশিং সমাবেশ Religión y Educación শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির প্রত্যয়ে সামাজিক অপরাধ প্রতিরোধে সাতক্ষীরায় পুলিশিং সমাবেশ 58 Views ময়মনসিংহ সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত Religión y Educación ময়মনসিংহ সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত 85 Views নেত্রকোনার পূর্বধলায় ২৩ শিক্ষকের মধুপুর সফর: তথ্য গোপনের অভিযোগ ও শিক্ষা অফিসের রহস্যময় প্রতিবেদন Religión y Educación নেত্রকোনার পূর্বধলায় ২৩ শিক্ষকের মধুপুর সফর: তথ্য গোপনের অভিযোগ ও শিক্ষা অফিসের রহস্যময় প্রতিবেদন 366 Views