কিশোরগঞ্জের কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় থেকে ৫ম শ্রেণির মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে উন্নতমানের স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ৬ আগস্ট সকালে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ১৮নং দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন উন্নয়ন প্রকল্পের আওতায় দেড়শত শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের স্কুল ব্যাগ বিতরণ করেন, গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মো. ফারুক মিয়া।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আসন্ন কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মশিউর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নূর মোহাম্মদ, সহ-সভাপতি ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মোখলেছুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম মিয়া, অভিভাবক সদস্য ও যুবদল নেতা মো. বোরহান উদ্দিন, অভিভাবক সদস্য মো. সুমন মিয়া, ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো, নুরুল হক সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য মো. ফারুক মিয়া বলেন, এই প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি স্কুলের শিক্ষার্থীরা উন্নতমানের স্কুল ব্যাগ পাবে। নতুন ব্যাগ পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে দারুণ উচ্ছ্বাস দেখা যায়।
אפליקציית "Eye News BD"
הערות 0