সরকারি সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনার চত্বর ‘মীর মেজবাহ উদ্দিন… | আই নিউজ বিডি

সরকারি সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনার চত্বর ‘মীর মেজবাহ উদ্দিন মুক্তা চত্বর’ নামকরণের দাবি

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের নবনির্মিত শহীদ মিনার চত্বরের নাম
Eidok-এ শেয়ার
সরকারি সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনার চত্বর ‘মীর মেজবাহ উদ্দিন মুক্তা চত্বর’ নামকরণের দাবি
ছবি: সংগৃহীত

‎সাবেক ছাত্রসংসদের ভিপি ও ছাত্রনেতা শহীদ মীর মেজবাহ উদ্দিন মুক্তার নামে নামকরণের দাবিতে কলেজ অধ্যক্ষের কাছে আবেদন জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
‎
‎বুধবার (০৫ আগস্ট) কলেজের অধ্যক্ষের বরাবর দেওয়া এক লিখিত আবেদনে শিক্ষার্থীরা উল্লেখ করেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজ দক্ষিণাঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের স্মৃতি এ কলেজের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
‎
‎আবেদনে বলা হয়, কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি ও মেধাবী ছাত্রনেতা শহীদ মীর মেজবাহ উদ্দিন মুক্তা ২০০৭ সালের জানুয়ারি মাসে সন্ত্রাসীদের নৃশংস হামলায় নিহত হন। ছাত্রছাত্রীদের অধিকার আদায় এবং ক্যাম্পাসের উন্নয়নে তাঁর অবদান ও আত্মত্যাগ পিরোজপুরের ছাত্রসমাজের কাছে আজও স্মরণীয়।
‎
‎শিক্ষার্থীরা আরও উল্লেখ করেন, কলেজের শহীদ মিনার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মত্যাগের প্রতীক। তাই শহীদ মীর মেজবাহ উদ্দিন মুক্তার স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও আত্মত্যাগের আদর্শ ছড়িয়ে দিতে নবনির্মিত শহীদ মিনার চত্বরের নাম ‘মীর মেজবাহ উদ্দিন মুক্তা চত্বর’ করার প্রশাসনিক অনুমোদন দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
‎
‎আবেদনের শেষাংশে কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য অধ্যক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 2 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ضلع کی خبریں সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 26 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা ضلع کی خبریں শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 38 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন ضلع کی خبریں মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া ضلع کی خبریں সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক ضلع کی خبریں সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ ضلع کی خبریں উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views