সাবেক ছাত্রসংসদের ভিপি ও ছাত্রনেতা শহীদ মীর মেজবাহ উদ্দিন মুক্তার নামে নামকরণের দাবিতে কলেজ অধ্যক্ষের কাছে আবেদন জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (০৫ আগস্ট) কলেজের অধ্যক্ষের বরাবর দেওয়া এক লিখিত আবেদনে শিক্ষার্থীরা উল্লেখ করেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজ দক্ষিণাঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের স্মৃতি এ কলেজের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
আবেদনে বলা হয়, কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি ও মেধাবী ছাত্রনেতা শহীদ মীর মেজবাহ উদ্দিন মুক্তা ২০০৭ সালের জানুয়ারি মাসে সন্ত্রাসীদের নৃশংস হামলায় নিহত হন। ছাত্রছাত্রীদের অধিকার আদায় এবং ক্যাম্পাসের উন্নয়নে তাঁর অবদান ও আত্মত্যাগ পিরোজপুরের ছাত্রসমাজের কাছে আজও স্মরণীয়।
শিক্ষার্থীরা আরও উল্লেখ করেন, কলেজের শহীদ মিনার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মত্যাগের প্রতীক। তাই শহীদ মীর মেজবাহ উদ্দিন মুক্তার স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও আত্মত্যাগের আদর্শ ছড়িয়ে দিতে নবনির্মিত শহীদ মিনার চত্বরের নাম ‘মীর মেজবাহ উদ্দিন মুক্তা চত্বর’ করার প্রশাসনিক অনুমোদন দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আবেদনের শেষাংশে কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য অধ্যক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
সরকারি সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনার চত্বর ‘মীর মেজবাহ উদ্দিন… | আই নিউজ বিডি
সরকারি সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনার চত্বর ‘মীর মেজবাহ উদ্দিন মুক্তা চত্বর’ নামকরণের দাবি
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0