সরকারি সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনার চত্বর ‘মীর মেজবাহ উদ্দিন… | আই নিউজ বিডি

সরকারি সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনার চত্বর ‘মীর মেজবাহ উদ্দিন মুক্তা চত্বর’ নামকরণের দাবি

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের নবনির্মিত শহীদ মিনার চত্বরের নাম
Eidok-এ শেয়ার
সরকারি সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনার চত্বর ‘মীর মেজবাহ উদ্দিন মুক্তা চত্বর’ নামকরণের দাবি
ছবি: সংগৃহীত

‎সাবেক ছাত্রসংসদের ভিপি ও ছাত্রনেতা শহীদ মীর মেজবাহ উদ্দিন মুক্তার নামে নামকরণের দাবিতে কলেজ অধ্যক্ষের কাছে আবেদন জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
‎
‎বুধবার (০৫ আগস্ট) কলেজের অধ্যক্ষের বরাবর দেওয়া এক লিখিত আবেদনে শিক্ষার্থীরা উল্লেখ করেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজ দক্ষিণাঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের স্মৃতি এ কলেজের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
‎
‎আবেদনে বলা হয়, কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি ও মেধাবী ছাত্রনেতা শহীদ মীর মেজবাহ উদ্দিন মুক্তা ২০০৭ সালের জানুয়ারি মাসে সন্ত্রাসীদের নৃশংস হামলায় নিহত হন। ছাত্রছাত্রীদের অধিকার আদায় এবং ক্যাম্পাসের উন্নয়নে তাঁর অবদান ও আত্মত্যাগ পিরোজপুরের ছাত্রসমাজের কাছে আজও স্মরণীয়।
‎
‎শিক্ষার্থীরা আরও উল্লেখ করেন, কলেজের শহীদ মিনার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মত্যাগের প্রতীক। তাই শহীদ মীর মেজবাহ উদ্দিন মুক্তার স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও আত্মত্যাগের আদর্শ ছড়িয়ে দিতে নবনির্মিত শহীদ মিনার চত্বরের নাম ‘মীর মেজবাহ উদ্দিন মুক্তা চত্বর’ করার প্রশাসনিক অনুমোদন দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
‎
‎আবেদনের শেষাংশে কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য অধ্যক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Distriktsnyheter খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 13 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Distriktsnyheter রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 20 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী Distriktsnyheter সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 33 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী Distriktsnyheter মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Distriktsnyheter কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ Distriktsnyheter ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 Views মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা Distriktsnyheter মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 15 Views