বাঘাইছড়িতে প্রথমবারের মতো পেয়াজ চাষে কৃষকদের অভাবনীয় সাফল্য। | আই নিউজ বিডি

বাঘাইছড়িতে প্রথমবারের মতো পেয়াজ চাষে কৃষকদের অভাবনীয় সাফল্য

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চাষ করা পেয়াজে দারুণ সফলতা পেয়েছেন স্থানীয় কৃষকেরা। পাহাড়ি অঞ্চলের মাটি ও আবহাওয়া পেয়াজ চাষের জন্য উপযোগী হওয়ায় কৃষকেরা এখন এই ফসলে আগ্রহ..
Eidok-এ শেয়ার
বাঘাইছড়িতে প্রথমবারের মতো পেয়াজ চাষে কৃষকদের অভাবনীয় সাফল্য
ছবি: সংগৃহীত

বাঘাইছড়িতে প্রথমবারের মতো পেয়াজ চাষে কৃষকদের অভাবনীয় সাফল্য।

 

বাঘাইছড়ি, রাঙামাটি।

 

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চাষ করা পেয়াজে দারুণ সফলতা পেয়েছেন স্থানীয় কৃষকেরা। পাহাড়ি অঞ্চলের মাটি ও আবহাওয়া পেয়াজ চাষের জন্য উপযোগী হওয়ায় কৃষকেরা এখন এই ফসলে আগ্রহ দেখাচ্ছেন।

 

রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ৫০ জন কৃষকের মাঝে পেয়াজের বীজ, সার ও কীটনাশকসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। প্রণোদনার আওতায় বাঘাইছড়ি পৌরসভা ব্লক, লাল্যঘোন ও উগলছড়ি এলাকার কৃষকেরা এই চাষে অংশগ্রহণ করেন।

 

পুরাতন মারিশ্যার কৃষক আবদুল হালিম জানান, “আমি ৩০ শতাংশ জমিতে পেয়াজ চাষ করে প্রায় ৬০ মণ পেয়েছি। দাম ভালো থাকলে তামাকের চেয়ে দ্বিগুণ লাভ হবে। আগামীতেও পেয়াজ চাষ চালিয়ে যেতে চাই।”

 

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ফরহাদ মিয়া বলেন, প্রথমবারের মতো পাহাড়ে পেয়াজ চাষ করে আমরা প্রায় ১০০ টন উৎপাদন করতে পেরেছি। এটা আমাদের জন্য বড় সফলতা। কৃষকেরা আগ্রহী হলে ও জেলা পরিষদ থেকে আবার সহায়তা মিললে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে উৎপাদন সম্ভব। তখন পাহাড়ের চাহিদা মিটিয়ে সমতলেও পেয়াজ সরবরাহ করা যাবে।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

জেলায় জেলায় গুম ও জুলাই হত্যাকাণ্ডের তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল دیگر জেলায় জেলায় গুম ও জুলাই হত্যাকাণ্ডের তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 Views গোপন আস্তানায় ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে আওয়ামী লীগের পুনর্গঠন প্রচেষ্টা: রাজপথে বাড়ছে অস্থিরতা دیگر গোপন আস্তানায় ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে আওয়ামী লীগের পুনর্গঠন প্রচেষ্টা: রাজপথে বাড়ছে অস্থিরতা 35 Views অনিশ্চয়তার মুখে বাংলাদেশের পোশাক শিল্প: ২১০ কারখানা বন্ধের আশঙ্কায় শ্রমিক অসন্তোষ دیگر অনিশ্চয়তার মুখে বাংলাদেশের পোশাক শিল্প: ২১০ কারখানা বন্ধের আশঙ্কায় শ্রমিক অসন্তোষ 57 Views ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা دیگر ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা 194 Views বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা دیگر বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা 74 Views ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ دیگر ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ 48 Views ডায়াবেটিস মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ دیگر ডায়াবেটিস মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ 131 Views