বাঘাইছড়িতে প্রথমবারের মতো পেয়াজ চাষে কৃষকদের অভাবনীয় সাফল্য। | আই নিউজ বিডি

বাঘাইছড়িতে প্রথমবারের মতো পেয়াজ চাষে কৃষকদের অভাবনীয় সাফল্য

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চাষ করা পেয়াজে দারুণ সফলতা পেয়েছেন স্থানীয় কৃষকেরা। পাহাড়ি অঞ্চলের মাটি ও আবহাওয়া পেয়াজ চাষের জন্য উপযোগী হওয়ায় কৃষকেরা এখন এই ফসলে আগ্রহ..
Eidok-এ শেয়ার
বাঘাইছড়িতে প্রথমবারের মতো পেয়াজ চাষে কৃষকদের অভাবনীয় সাফল্য
ছবি: সংগৃহীত

বাঘাইছড়িতে প্রথমবারের মতো পেয়াজ চাষে কৃষকদের অভাবনীয় সাফল্য।

 

বাঘাইছড়ি, রাঙামাটি।

 

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চাষ করা পেয়াজে দারুণ সফলতা পেয়েছেন স্থানীয় কৃষকেরা। পাহাড়ি অঞ্চলের মাটি ও আবহাওয়া পেয়াজ চাষের জন্য উপযোগী হওয়ায় কৃষকেরা এখন এই ফসলে আগ্রহ দেখাচ্ছেন।

 

রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ৫০ জন কৃষকের মাঝে পেয়াজের বীজ, সার ও কীটনাশকসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। প্রণোদনার আওতায় বাঘাইছড়ি পৌরসভা ব্লক, লাল্যঘোন ও উগলছড়ি এলাকার কৃষকেরা এই চাষে অংশগ্রহণ করেন।

 

পুরাতন মারিশ্যার কৃষক আবদুল হালিম জানান, “আমি ৩০ শতাংশ জমিতে পেয়াজ চাষ করে প্রায় ৬০ মণ পেয়েছি। দাম ভালো থাকলে তামাকের চেয়ে দ্বিগুণ লাভ হবে। আগামীতেও পেয়াজ চাষ চালিয়ে যেতে চাই।”

 

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ফরহাদ মিয়া বলেন, প্রথমবারের মতো পাহাড়ে পেয়াজ চাষ করে আমরা প্রায় ১০০ টন উৎপাদন করতে পেরেছি। এটা আমাদের জন্য বড় সফলতা। কৃষকেরা আগ্রহী হলে ও জেলা পরিষদ থেকে আবার সহায়তা মিললে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে উৎপাদন সম্ভব। তখন পাহাড়ের চাহিদা মিটিয়ে সমতলেও পেয়াজ সরবরাহ করা যাবে।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি آخر ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি 60 Views এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি آخر এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি 77 Views ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব آخر ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 81 Views ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় آخر ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 66 Views লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় آخر লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 56 Views হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ آخر হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 77 Views হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন آخر হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 50 Views