বাঘাইছড়িতে প্রথমবারের মতো পেয়াজ চাষে কৃষকদের অভাবনীয় সাফল্য। | আই নিউজ বিডি

বাঘাইছড়িতে প্রথমবারের মতো পেয়াজ চাষে কৃষকদের অভাবনীয় সাফল্য

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চাষ করা পেয়াজে দারুণ সফলতা পেয়েছেন স্থানীয় কৃষকেরা। পাহাড়ি অঞ্চলের মাটি ও আবহাওয়া পেয়াজ চাষের জন্য উপযোগী হওয়ায় কৃষকেরা এখন এই ফসলে আগ্রহ..
Eidok-এ শেয়ার
বাঘাইছড়িতে প্রথমবারের মতো পেয়াজ চাষে কৃষকদের অভাবনীয় সাফল্য
ছবি: সংগৃহীত

বাঘাইছড়িতে প্রথমবারের মতো পেয়াজ চাষে কৃষকদের অভাবনীয় সাফল্য।

 

বাঘাইছড়ি, রাঙামাটি।

 

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চাষ করা পেয়াজে দারুণ সফলতা পেয়েছেন স্থানীয় কৃষকেরা। পাহাড়ি অঞ্চলের মাটি ও আবহাওয়া পেয়াজ চাষের জন্য উপযোগী হওয়ায় কৃষকেরা এখন এই ফসলে আগ্রহ দেখাচ্ছেন।

 

রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ৫০ জন কৃষকের মাঝে পেয়াজের বীজ, সার ও কীটনাশকসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। প্রণোদনার আওতায় বাঘাইছড়ি পৌরসভা ব্লক, লাল্যঘোন ও উগলছড়ি এলাকার কৃষকেরা এই চাষে অংশগ্রহণ করেন।

 

পুরাতন মারিশ্যার কৃষক আবদুল হালিম জানান, “আমি ৩০ শতাংশ জমিতে পেয়াজ চাষ করে প্রায় ৬০ মণ পেয়েছি। দাম ভালো থাকলে তামাকের চেয়ে দ্বিগুণ লাভ হবে। আগামীতেও পেয়াজ চাষ চালিয়ে যেতে চাই।”

 

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ফরহাদ মিয়া বলেন, প্রথমবারের মতো পাহাড়ে পেয়াজ চাষ করে আমরা প্রায় ১০০ টন উৎপাদন করতে পেরেছি। এটা আমাদের জন্য বড় সফলতা। কৃষকেরা আগ্রহী হলে ও জেলা পরিষদ থেকে আবার সহায়তা মিললে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে উৎপাদন সম্ভব। তখন পাহাড়ের চাহিদা মিটিয়ে সমতলেও পেয়াজ সরবরাহ করা যাবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় বাংলাদেশ ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 35 ভিউ লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় বাংলাদেশ লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 18 ভিউ হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ বাংলাদেশ হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 23 ভিউ হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন বাংলাদেশ হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 23 ভিউ দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: চট্টগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তীব্র বিক্ষোভ বাংলাদেশ দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: চট্টগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তীব্র বিক্ষোভ 38 ভিউ জেলায় জেলায় গুম ও জুলাই হত্যাকাণ্ডের তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ জেলায় জেলায় গুম ও জুলাই হত্যাকাণ্ডের তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 32 ভিউ গোপন আস্তানায় ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে আওয়ামী লীগের পুনর্গঠন প্রচেষ্টা: রাজপথে বাড়ছে অস্থিরতা বাংলাদেশ গোপন আস্তানায় ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে আওয়ামী লীগের পুনর্গঠন প্রচেষ্টা: রাজপথে বাড়ছে অস্থিরতা 48 ভিউ