গোপালগঞ্জ জেলা দলকে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলা দলকে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক

গোপালগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় ইয়ং টাইগার্স ক্রিকেট টুর্নামেন্টে গোপালগঞ্জ জেলা দলকে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক..
Eidok पर शेयर करें
গোপালগঞ্জ জেলা দলকে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক
फ़ोटो: संग्रहीत

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ ঢাকা বিভাগীয় (সাউথ) পর্যায়ে গোপালগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় গোপালগঞ্জ জেলা দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। 

গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১০ এপ্রিল '২৫) সন্ধ্যায় গোপালগঞ্জ সার্কিট হাউজে জেলা দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক। 

সার্কিট হাউজে এ সময় খেলোয়াড়, কোচিং স্টাফ, ম্যানেজার ও ক্রীড়া কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। 

তাদেরকে আরো সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার পথে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। 

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: গোলাম কবির এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রিকেট খেলোয়াড়, কোচিং স্টাফ এবং কর্মকর্তাদের সকলকে জার্সি ও ট্রাকস্যুট উপহার হিসেবে তুলে দেন জেলা প্রশাসক সহ আমন্ত্রিত অতিথিগণ। এসময় খেলোয়াড়বৃন্দ তাদের চ্যাম্পিয়ন ট্রফি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের হাতে তুলে দেন।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

সদরপুরে মাদক মুক্ত  তরুণ সমাজ গড়ার প্রত্যয়ে  ভলিবল টুর্নামেন্ট खेल समाचार সদরপুরে মাদক মুক্ত তরুণ সমাজ গড়ার প্রত্যয়ে ভলিবল টুর্নামেন্ট 84 Views জোড়া সেঞ্চুরিতে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস থামল ৪০০ রানে खेल समाचार জোড়া সেঞ্চুরিতে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস থামল ৪০০ রানে 47 Views ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা, ৮ মাস পরই মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট खेल समाचार ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা, ৮ মাস পরই মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট 54 Views নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা खेल समाचार নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 85 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় खेल समाचार শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 119 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল खेल समाचार শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 144 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ खेल समाचार অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 131 Views