অতিরিক্ত বিদ্যুৎ বিল এলে কী করবেন, জানালেন তথ্য উপদেষ্টা

বিদ্যুৎ ও জ্বালানির অতিরিক্ত বিল নিয়ে ঢালাও অভিযোগ না করে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।..
Eidok पर शेयर करें
অতিরিক্ত বিদ্যুৎ বিল এলে কী করবেন, জানালেন তথ্য উপদেষ্টা
फ़ोटो: संग्रहीत

বিদ্যুৎ ও জ্বালানির অতিরিক্ত বিল নিয়ে ঢালাও অভিযোগ না করে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, অতিরিক্ত বিলের বিষয়ে কোনো নাগরিকের অভিযোগ থাকলে প্রথমে নিকটস্থ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ জমা দিতে হবে। অভিযোগ গ্রহণ না করা হলে বা প্রতিকার না মিললে সেটিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

তিনি বলেন, অতিরিক্ত বিল নিয়ে অভিযোগ নতুন নয়। এর আগেও এ ধরনের অভিযোগ এসেছে এবং সেগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই অভিযোগের ক্ষেত্রে কোথায়, কী ধরনের সমস্যা হয়েছে, তা নির্দিষ্টভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।

ডা. জাহেদ উর রহমান জানান, এ বিষয়ে তিনি জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছেন। মন্ত্রণালয় অতিরিক্ত বিলসংক্রান্ত অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করতে আগ্রহী এবং সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, বিদ্যুৎ বিভাগও অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, প্রমাণ ছাড়া অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য বা গুজব ছড়ালে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে বিভাগটি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ अन्य সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ 114 Views রাঙ্গুনিয়ার সরফভাটায় সিটি ব্যাংকের গ্রাহক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা अन्य রাঙ্গুনিয়ার সরফভাটায় সিটি ব্যাংকের গ্রাহক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 199 Views দুর্গাপূজা ২০২৬: তিন জোড়া বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত রেলওয়ের, প্রত্যাহার হচ্ছে ৫ ট্রেনের অফ-ডে अन्य দুর্গাপূজা ২০২৬: তিন জোড়া বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত রেলওয়ের, প্রত্যাহার হচ্ছে ৫ ট্রেনের অফ-ডে 172 Views গত ২০ বছরে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি: প্রতিমন্ত্রী মীর শাহে আলম अन्य গত ২০ বছরে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি: প্রতিমন্ত্রী মীর শাহে আলম 218 Views বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগ, একটি বাসা থেকে ১৫ আইনজীবীকে গ্রেপ্তার अन्य বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগ, একটি বাসা থেকে ১৫ আইনজীবীকে গ্রেপ্তার 226 Views রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা শুরু अन्य রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা শুরু 237 Views দেশের ৭ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত अन्य দেশের ৭ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত 285 Views