ফরিদপুর

ফরিদপুরে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রধারী গ্রেপ্তার ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি ওয়ান শুটার গানসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।..
Chia sẻ lên Eidok
ফরিদপুরে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রধারী গ্রেপ্তার ফরিদপুর প্রতিনিধি:
Ảnh: tư liệu


শনিবার (১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৪টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোতোয়ালী থানার গুহলক্ষীপুর এলাকার কুটিবাড়ী লাশকাটা ঘর সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
র‌্যাব জানায়, অভিযানকালে শাহিন মোল্লার বসতবাড়ির শয়নকক্ষ থেকে একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র রাখার অভিযোগে মো. শাহিন মোল্লা (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি গুহলক্ষীপুর এলাকার ২ নম্বর কুটিবাড়ীর বাসিন্দা এবং মো. তারা মোল্লার ছেলে।
র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত শাহিন মোল্লার বিরুদ্ধে মাদক ও চুরিসহ মোট তিনটি মামলা রয়েছে।
র‌্যাব-১০ জানায়, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও মাদক নির্মূলে তাদের নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan