শনিবার (১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৪টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোতোয়ালী থানার গুহলক্ষীপুর এলাকার কুটিবাড়ী লাশকাটা ঘর সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, অভিযানকালে শাহিন মোল্লার বসতবাড়ির শয়নকক্ষ থেকে একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র রাখার অভিযোগে মো. শাহিন মোল্লা (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি গুহলক্ষীপুর এলাকার ২ নম্বর কুটিবাড়ীর বাসিন্দা এবং মো. তারা মোল্লার ছেলে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত শাহিন মোল্লার বিরুদ্ধে মাদক ও চুরিসহ মোট তিনটি মামলা রয়েছে।
র্যাব-১০ জানায়, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও মাদক নির্মূলে তাদের নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ফরিদপুরে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রধারী গ্রেপ্তার ফরিদপুর প্রতিনিধি:
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0