৮ বছর বয়সে কুরআনে হাফেজ আব্দুর রহমান | আই নিউজ বিডি

৮ বছর বয়সে কুরআনে হাফেজ আব্দুর রহমান

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৮ বছর বয়সী শিশু শিক্ষার্থী আব্দুর রহমান পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। পুরো ৩০ পারা মুখস্থ করতে তার সময় লেগেছে এক বছরেরও কম।..
Eidok-এ শেয়ার
৮ বছর বয়সে কুরআনে হাফেজ আব্দুর রহমান
ছবি: সংগৃহীত

৮ বছর বয়সে কুরআনে হাফেজ আব্দুর রহমান, এক বছরেরও কম সময়ে সম্পন্ন ৩০ পারা মুখস্থ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৮ বছর বয়সী শিশু শিক্ষার্থী আব্দুর রহমান পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। পুরো ৩০ পারা মুখস্থ করতে তার সময় লেগেছে এক বছরেরও কম।

আব্দুর রহমান কমলনগর উপজেলার করুনানগর এলাকার কৃষক আবুল কালামের ছেলে। তিনি হাজিরহাট আল ইহদা ইসলামিক ইনস্টিটিউটের হিফজ বিভাগের ছাত্র।

আব্দুর রহমান জানায়, তার বাবার দীর্ঘদিনের স্বপ্ন ছিল তাকে হাফেজ বানানোর। সেই লক্ষ্যেই তাকে মাদ্রাসার হিফজ বিভাগে ভর্তি করা হয়। সে বলে, “বাবার স্বপ্ন পূরণ করতে আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করেছি। আমার শিক্ষকরা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন বড় হয়ে একজন যোগ্য আলেম হতে পারি।”

পরিবার ও মাদ্রাসা সূত্রে জানা যায়, ২০২৬ সালের জানুয়ারিতে আব্দুর রহমান আল ইহদা ইসলামিক ইনস্টিটিউটের হিফজ বিভাগে ভর্তি হয়। এর আগে অন্য একটি মাদ্রাসায় প্রায় ছয় মাস অধ্যয়ন করে সে ১৫ পারা কুরআন মুখস্থ করেছিল। পরে আল ইহদা ইসলামিক ইনস্টিটিউটে ভর্তি হয়ে বাকি ১৫ পারাও মুখস্থ সম্পন্ন করে। ফলে এক বছরেরও কম সময়ে সে সম্পূর্ণ কুরআনের হাফেজ হওয়ার কৃতিত্ব অর্জন করে।

আব্দুর রহমানের বাবা আবুল কালাম বলেন, “আমার দুই ছেলে। দুজনকেই হাফেজ বানানোর স্বপ্ন ছিল। বড় ছেলেকে হাফেজ বানাতে পারিনি, সে সাধারণ শিক্ষায় পড়াশোনা করছে। তবে ছোট ছেলে হাফেজ হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। আমি চাই, সে একজন ভালো মানুষ ও বড় আলেম হিসেবে গড়ে উঠুক।”

আল ইহদা ইসলামিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হাফেজ মাওলানা ফারহান সাকিব জায়েদ বলেন, “মাত্র ৮ বছর বয়সে আমাদের মাদ্রাসার ছাত্র আব্দুর রহমান কুরআনের হাফেজ হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। সে নম্র, ভদ্র ও পরিশ্রমী। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আব্দুর রহমানকে সারাজীবন কুরআনের আলোকে জীবন পরিচালনার তৌফিক দান করেন।”

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা Andere ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা 124 Views বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা Andere বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা 64 Views ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ Andere ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ 48 Views ডায়াবেটিস মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ Andere ডায়াবেটিস মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ 129 Views শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ১৩ লাখ টাকার চোরাচালান জব্দ: সক্রিয় সিন্ডিকেটের নতুন কৌশল Andere শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ১৩ লাখ টাকার চোরাচালান জব্দ: সক্রিয় সিন্ডিকেটের নতুন কৌশল 101 Views মুকসুদপুরে এমপি’র গাড়িবহরের দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত: প্রশ্নবিদ্ধ নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থা Andere মুকসুদপুরে এমপি’র গাড়িবহরের দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত: প্রশ্নবিদ্ধ নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থা 80 Views বোয়ালমারীতে ইলেকট্রিক মিস্ত্রিদের মিলনমেলা অনুষ্ঠিত Andere বোয়ালমারীতে ইলেকট্রিক মিস্ত্রিদের মিলনমেলা অনুষ্ঠিত 89 Views