৮ বছর বয়সে কুরআনে হাফেজ আব্দুর রহমান | আই নিউজ বিডি

৮ বছর বয়সে কুরআনে হাফেজ আব্দুর রহমান

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৮ বছর বয়সী শিশু শিক্ষার্থী আব্দুর রহমান পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। পুরো ৩০ পারা মুখস্থ করতে তার সময় লেগেছে এক বছরেরও কম।..
Eidok-এ শেয়ার
৮ বছর বয়সে কুরআনে হাফেজ আব্দুর রহমান
ছবি: সংগৃহীত

৮ বছর বয়সে কুরআনে হাফেজ আব্দুর রহমান, এক বছরেরও কম সময়ে সম্পন্ন ৩০ পারা মুখস্থ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৮ বছর বয়সী শিশু শিক্ষার্থী আব্দুর রহমান পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। পুরো ৩০ পারা মুখস্থ করতে তার সময় লেগেছে এক বছরেরও কম।

আব্দুর রহমান কমলনগর উপজেলার করুনানগর এলাকার কৃষক আবুল কালামের ছেলে। তিনি হাজিরহাট আল ইহদা ইসলামিক ইনস্টিটিউটের হিফজ বিভাগের ছাত্র।

আব্দুর রহমান জানায়, তার বাবার দীর্ঘদিনের স্বপ্ন ছিল তাকে হাফেজ বানানোর। সেই লক্ষ্যেই তাকে মাদ্রাসার হিফজ বিভাগে ভর্তি করা হয়। সে বলে, “বাবার স্বপ্ন পূরণ করতে আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করেছি। আমার শিক্ষকরা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন বড় হয়ে একজন যোগ্য আলেম হতে পারি।”

পরিবার ও মাদ্রাসা সূত্রে জানা যায়, ২০২৬ সালের জানুয়ারিতে আব্দুর রহমান আল ইহদা ইসলামিক ইনস্টিটিউটের হিফজ বিভাগে ভর্তি হয়। এর আগে অন্য একটি মাদ্রাসায় প্রায় ছয় মাস অধ্যয়ন করে সে ১৫ পারা কুরআন মুখস্থ করেছিল। পরে আল ইহদা ইসলামিক ইনস্টিটিউটে ভর্তি হয়ে বাকি ১৫ পারাও মুখস্থ সম্পন্ন করে। ফলে এক বছরেরও কম সময়ে সে সম্পূর্ণ কুরআনের হাফেজ হওয়ার কৃতিত্ব অর্জন করে।

আব্দুর রহমানের বাবা আবুল কালাম বলেন, “আমার দুই ছেলে। দুজনকেই হাফেজ বানানোর স্বপ্ন ছিল। বড় ছেলেকে হাফেজ বানাতে পারিনি, সে সাধারণ শিক্ষায় পড়াশোনা করছে। তবে ছোট ছেলে হাফেজ হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। আমি চাই, সে একজন ভালো মানুষ ও বড় আলেম হিসেবে গড়ে উঠুক।”

আল ইহদা ইসলামিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হাফেজ মাওলানা ফারহান সাকিব জায়েদ বলেন, “মাত্র ৮ বছর বয়সে আমাদের মাদ্রাসার ছাত্র আব্দুর রহমান কুরআনের হাফেজ হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। সে নম্র, ভদ্র ও পরিশ্রমী। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আব্দুর রহমানকে সারাজীবন কুরআনের আলোকে জীবন পরিচালনার তৌফিক দান করেন।”

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব Lainnya ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 57 Views ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় Lainnya ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 53 Views লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় Lainnya লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 35 Views হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ Lainnya হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 44 Views হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন Lainnya হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 36 Views দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: চট্টগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তীব্র বিক্ষোভ Lainnya দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: চট্টগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তীব্র বিক্ষোভ 45 Views জেলায় জেলায় গুম ও জুলাই হত্যাকাণ্ডের তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Lainnya জেলায় জেলায় গুম ও জুলাই হত্যাকাণ্ডের তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 42 Views