বগুড়ায় চেক ডিজঅনারের ৫ মামলায় ব্যবসায়ী গফুরসহ ৮ জনের জেল-জরিমানা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বগুড়ায় চেক ডিজঅনারের ৫ মামলায় ব্যবসায়ী গফুরসহ ৮ জনের জেল-জরিমানা..

Shaheen Shaheen avatar   
Shaheen Shaheen
বগুড়ায় চেক ডিজঅনারের ৫ মামলায় ব্যবসায়ী গফুরসহ ৮ জনের জেল-জরিমানা..
বগুড়ায় চেক ডিজঅনারের ৫ মামলায় ব্যবসায়ী গফুরসহ ৮ জনের জেল-জরিমানা..
ছবি: সংগৃহীত
বগুড়ার রাজাবাজার এলাকার ব্যবসায়ী গফুর, তার স্ত্রী, ছেলে ও পরিবারের আরও পাঁচ সদস্যসহ মোট আটজনকে ব্যাংক চেক ডিজঅনারের পৃথক পাঁচটি মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও চেকের সমপরিমাণ অর্থদণ্ড দিয়েছেন আদালত।..

 

বৃহস্পতিবার (৩১ জুলাই) বগুড়ার যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান হাবিব এ পাঁচটি মামলার রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, ব্যাংক ঋণ ও বিভিন্ন পাওনাদারের বকেয়া পরিশোধে আসামিরা একাধিক চেক ইস্যু করলেও ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় সেগুলো ডিজঅনার হয়। পরে ক্ষতিগ্রস্তরা পৃথক মামলা দায়ের করলে বিচার শেষে আদালত প্রত্যেক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড এবং সংশ্লিষ্ট চেকের সমপরিমাণ অর্থদণ্ডের আদেশ দেন।

তবে আইন অনুযায়ী এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের সুযোগ রয়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator