খুলনায় পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫ | আই নিউজ বিডি

খুলনা

খুলনায় পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

****
Bagikan di Eidok
খুলনায় পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫
Foto: dikumpulkan

খুলনা প্রতিনিধিঃ খুলনায় পিকআপ এবং ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর লবণচরা থানাধীন বান্দা বাজার পাকার মাথায় এ ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ পিকআপ এবং চালককে হেফাজতে নিয়েছে।

আহত ব্যক্তিরা হলেন, লবণচরা বউবাজার এলাকার রিয়াজের ছেলে এবং ইজিবাইক চালক অনিক (১৮), মাদ্রাসা রোড এলাকার আব্দুস সাত্তারের ছেলে সোহেল (৩০), রূপসা বাসস্টান্ড এলাকার মালিক হাওলাদারের ছেলে সজল (২১), শিপইয়ার্ড কলোনীর আজিজের স্ত্রী রুপা (২৫) এবং একই কলোনীর মোমেনা (৫০)।

স্থানীয়রা জানান, লবণচরা থানধীন পাকার মাথায় সাড়ে ১১ টার দিকে ইজিবাইক এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। সেখানে ড্রাইভারসহ ইজিবাইকের ৫ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে লবণচরা থানার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে পিকআপ এবং ড্রাইভারকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে বলে জানান তিনি।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

সীতাকুণ্ডে অটোরিকশার চাকায় পিষ্ট ৬ বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক Berita Kabupaten সীতাকুণ্ডে অটোরিকশার চাকায় পিষ্ট ৬ বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক 8 Views সাতক্ষীরায় টিআরসি নিয়োগ পরীক্ষা: প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও সনদ যাচাই Berita Kabupaten সাতক্ষীরায় টিআরসি নিয়োগ পরীক্ষা: প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও সনদ যাচাই 17 Views ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা—কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ Berita Kabupaten ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা—কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ 32 Views সুন্দরবনকে ঘিরে শ্যামনগরের সম্ভাবনা কাজে লাগাতে ঐক্যের তাগিদ জেলা প্রশাসকের Berita Kabupaten সুন্দরবনকে ঘিরে শ্যামনগরের সম্ভাবনা কাজে লাগাতে ঐক্যের তাগিদ জেলা প্রশাসকের 42 Views নামাজ না পড়ায় বরগুনায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের Berita Kabupaten নামাজ না পড়ায় বরগুনায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের 13 Views স্থানীয় জনতা সার পাচার রুখে দিল।  ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর ৭দিনের বিনাশ্রমকারাদণ্ড Berita Kabupaten স্থানীয় জনতা সার পাচার রুখে দিল।  ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর ৭দিনের বিনাশ্রমকারাদণ্ড 26 Views শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ Berita Kabupaten শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 41 Views