খুলনায় পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫ | আই নিউজ বিডি

খুলনা

খুলনায় পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

****
שיתוף ב-Eidok
খুলনায় পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫
צילום: ארכיון

খুলনা প্রতিনিধিঃ খুলনায় পিকআপ এবং ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর লবণচরা থানাধীন বান্দা বাজার পাকার মাথায় এ ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ পিকআপ এবং চালককে হেফাজতে নিয়েছে।

আহত ব্যক্তিরা হলেন, লবণচরা বউবাজার এলাকার রিয়াজের ছেলে এবং ইজিবাইক চালক অনিক (১৮), মাদ্রাসা রোড এলাকার আব্দুস সাত্তারের ছেলে সোহেল (৩০), রূপসা বাসস্টান্ড এলাকার মালিক হাওলাদারের ছেলে সজল (২১), শিপইয়ার্ড কলোনীর আজিজের স্ত্রী রুপা (২৫) এবং একই কলোনীর মোমেনা (৫০)।

স্থানীয়রা জানান, লবণচরা থানধীন পাকার মাথায় সাড়ে ১১ টার দিকে ইজিবাইক এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। সেখানে ড্রাইভারসহ ইজিবাইকের ৫ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে লবণচরা থানার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে পিকআপ এবং ড্রাইভারকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে বলে জানান তিনি।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ חדשות המחוז শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 36 Views কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ חדשות המחוז কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 43 Views মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ חדשות המחוז মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 42 Views সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ חדשות המחוז সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 64 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় חדשות המחוז সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 45 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা חדשות המחוז দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা חדשות המחוז সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 112 Views