খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ | আই নিউজ বিডি

খুলনা

খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে
Compartir en Eidok
খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Foto: archivo

খুলনা প্রতিনিধিঃ যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে খুলনা পাবলিক কলেজের সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সব কর্মসূচি পালন করে।

দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ছুটির পর খুলনা পাবলিক কলেজের প্রধান ফটক হতে খুলনা সরকারি মহিলা কলেজে মোড় হয়ে বয়রা বাজার মোড় প্রদক্ষিণ করে কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থী প্রতিনিধি, সাবেক সাংস্কৃতিক প্রিফেক্ট শাদমান রাশিদ সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল জাবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক কলেজ এল্ডার প্রিফেক্ট আহনাফ তাহমিদ, ইয়াসির আজম তানভীর, সাফফাত আলম স্নিগ্ধ, নাবিল রেজা প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিন মুসলমানদের আত্মার অংশ। সেখানে চলমান হামলা শুধু একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। ইসরায়েলের গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর হস্তক্ষেপ নিশ্চিত করতে কী কী করা যেতে পারে, সেই কাজগুলো করা উচিত।‌ এই উদ্যোগ বাংলাদেশসহ বিশ্বের সব মুসলিম দেশকে শীঘ্রই নেওয়া উচিত। একইসঙ্গে আমাদের সবার উচিত ইসরায়েলের পণ্য বর্জন করা।

 

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

সীতাকুণ্ডে অটোরিকশার চাকায় পিষ্ট ৬ বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক Noticias del distrito সীতাকুণ্ডে অটোরিকশার চাকায় পিষ্ট ৬ বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক 6 Views সাতক্ষীরায় টিআরসি নিয়োগ পরীক্ষা: প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও সনদ যাচাই Noticias del distrito সাতক্ষীরায় টিআরসি নিয়োগ পরীক্ষা: প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও সনদ যাচাই 13 Views ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা—কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ Noticias del distrito ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা—কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ 15 Views সুন্দরবনকে ঘিরে শ্যামনগরের সম্ভাবনা কাজে লাগাতে ঐক্যের তাগিদ জেলা প্রশাসকের Noticias del distrito সুন্দরবনকে ঘিরে শ্যামনগরের সম্ভাবনা কাজে লাগাতে ঐক্যের তাগিদ জেলা প্রশাসকের 35 Views নামাজ না পড়ায় বরগুনায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের Noticias del distrito নামাজ না পড়ায় বরগুনায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের 12 Views স্থানীয় জনতা সার পাচার রুখে দিল।  ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর ৭দিনের বিনাশ্রমকারাদণ্ড Noticias del distrito স্থানীয় জনতা সার পাচার রুখে দিল।  ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর ৭দিনের বিনাশ্রমকারাদণ্ড 25 Views শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ Noticias del distrito শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 41 Views