খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ | আই নিউজ বিডি

খুলনা

খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে
مشاركة على Eidok
খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
الصورة: مجمّعة

খুলনা প্রতিনিধিঃ যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে খুলনা পাবলিক কলেজের সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সব কর্মসূচি পালন করে।

দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ছুটির পর খুলনা পাবলিক কলেজের প্রধান ফটক হতে খুলনা সরকারি মহিলা কলেজে মোড় হয়ে বয়রা বাজার মোড় প্রদক্ষিণ করে কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থী প্রতিনিধি, সাবেক সাংস্কৃতিক প্রিফেক্ট শাদমান রাশিদ সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল জাবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক কলেজ এল্ডার প্রিফেক্ট আহনাফ তাহমিদ, ইয়াসির আজম তানভীর, সাফফাত আলম স্নিগ্ধ, নাবিল রেজা প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিন মুসলমানদের আত্মার অংশ। সেখানে চলমান হামলা শুধু একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। ইসরায়েলের গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর হস্তক্ষেপ নিশ্চিত করতে কী কী করা যেতে পারে, সেই কাজগুলো করা উচিত।‌ এই উদ্যোগ বাংলাদেশসহ বিশ্বের সব মুসলিম দেশকে শীঘ্রই নেওয়া উচিত। একইসঙ্গে আমাদের সবার উচিত ইসরায়েলের পণ্য বর্জন করা।

 

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ أخبار المنطقة শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 36 Views কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ أخبار المنطقة কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 44 Views মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ أخبار المنطقة মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 42 Views সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ أخبار المنطقة সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 64 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় أخبار المنطقة সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 45 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা أخبار المنطقة দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা أخبار المنطقة সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 112 Views