অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ফরিদপুর শাখার এজেন্ট ডিভিশন হেড ও ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ ফারুক।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১ টায় ফরিদপুরের সদরপুর বাজার এজেন্ট আউটলেটে এ গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক সদরপুর বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারী কবির হোসাইন এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অফিসার মোঃ ফারুক হোসেন, এসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার (এপিও) মোঃ সুরুজ্জামান।
গ্রাহকদের উদ্দেশ্যে প্রধান অতিথি আব্দুল্লাহ ফারুক বলেন, নিকট অতীতে সৃষ্ট সমস্যা কাটিয়ে স্বরুপে ফিরে আসছে ইসলামী ব্যাংক। গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা ও ব্যাংকের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্য নিয়ে আমরা উদ্ধুদ্ধকরণ সমাবেশ করছি। ইসলামী ব্যাংক আপনাদের ব্যাংক। গ্রাহকরাই ব্যাংকের প্রাণ।
তিনি গ্রাহদের আরও বলেন, ইসলামী ব্যাংকে কোন সংকট নাই। আপনারা আতংকিত হবেন না। বাইরের গুজবে কান না দিয়ে স্বাভাবিক লেনদেন করুন।
App „Eye News BD“
Bemerkungen 0