দীঘিনালায় নারীসহ ৪জনকে কারাদন্ড | আই নিউজ বিডি

দীঘিনালায় নারীসহ ৪জনকে কারাদন্ড 

****
Eidok-এ শেয়ার
দীঘিনালায় নারীসহ ৪জনকে কারাদন্ড 
ছবি: সংগৃহীত

মো সোহেল রানা দীঘিনালা (খাগড়াছড়ি)  খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজার এলাকায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারীসহ চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১৫ জুন) রাত সাড়ে ১০টার দীঘিনালা বোয়ালখালী ইউনিয়ন নতুন  বাজার এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে দীঘিনালা থানা পুলিশের সহযোগিতায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় নারীডহ চারজনকে আটক করা হয়। আটককৃতরা  মো. সাকিব রহমান(১৯)  মো. জাহাঙ্গীর আলম(৪০) শাহানাজ আক্তার(২৬) ও তাহমিনা আক্তার(২৮) (মলি মারমা)।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. সাকিব রহমান ও মো. জাহাঙ্গীর আলমকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং শাহানাজ আক্তার ও তাহমিনা আক্তারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দীঘিনালা থানা সূত্রে জানা গেছে, আদালতের আদেশ অনুযায়ী সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হচ্ছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, দন্ড প্রাপ্তদের কারাগারে পাঠানোর হয়েছে। তিনি আরো বলেন“মাদক, অপরাধ ও সমাজবিরোধী কর্মকাণ্ড দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

 

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট חוק-בית משפט বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 41 Views এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় חוק-בית משפט এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 70 Views কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি חוק-בית משפט কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 56 Views দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ חוק-בית משפט দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 83 Views দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি חוק-בית משפט দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি 84 Views আশাশুনিতে একাধিক মামলার ছয় আসামি গ্রেপ্তার, তিনজন সন্ত্রাসবিরোধী আইনে חוק-בית משפט আশাশুনিতে একাধিক মামলার ছয় আসামি গ্রেপ্তার, তিনজন সন্ত্রাসবিরোধী আইনে 74 Views সাতক্ষীরায় বদলে গেলেন সরকারি আইনজীবীরা חוק-בית משפט সাতক্ষীরায় বদলে গেলেন সরকারি আইনজীবীরা 58 Views