কক্সবাজার

‎প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জোরালো

‎নজরুল ইসলাম,কুতুবদিয়া:
Auf Eidok teilen
‎প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জোরালো
Foto: Archiv

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কক্সবাজার সফরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কুতুবদিয়ার দীর্ঘদিনের অন্যতম দাবি, একটি স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। দ্বীপবাসীর অনেকেই আশা করছেন, সরকারের সর্বোচ্চ পর্যায়ের এই সফরে কুতুবদিয়ার উপকূল রক্ষার বিষয়টি গুরুত্ব পাবে।
‎
‎সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বাসিন্দা, সাংবাদিক, শিক্ষক, পরিবেশকর্মী ও প্রবাসী কুতুবদিয়াবাসীরা বিভিন্ন পোস্ট ও মন্তব্যে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তুলে ধরছেন। তাদের বক্তব্য, বারবার আশ্বাস মিললেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
‎
‎স্থানীয়রা বলছেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়াবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন। একইভাবে স্থানীয় সংসদ সদস্যও বিভিন্ন সভা-সমাবেশে ঘোষণা করেছিলেন যে, চলতি বছরের মধ্যেই কুতুবদিয়ায় স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হবে। এসব আশ্বাসে দ্বীপবাসী নতুন স্বপ্ন দেখেছিল এবং উপকূল রক্ষার দীর্ঘদিনের সংকটের সমাধান হবে বলে বিশ্বাস করেছিল।
‎
‎কিন্তু সময় গড়িয়ে গেলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো নির্মাণকাজ শুরু না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে লিখছেন, কুতুবদিয়ার মানুষের জন্য সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প হবে একটি কার্যকর ও দীর্ঘস্থায়ী বেড়িবাঁধ, যা জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ও উপকূল ভাঙনের হাত থেকে দ্বীপটিকে সুরক্ষা দেবে।
‎
‎স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুম ও বৈরী আবহাওয়ার সময় বেড়িবাঁধের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে হাজারো পরিবার ঝুঁকির মধ্যে বসবাস করে। ঘূর্ণিঝড় ও অস্বাভাবিক জোয়ারের সময় উপকূলীয় এলাকার মানুষকে আতঙ্কে দিন কাটাতে হয়। কৃষিজমি, বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও বিভিন্ন স্থাপনা ক্ষয়ক্ষতির মুখে পড়ে।
‎
‎সচেতন মহলের মতে, কুতুবদিয়া দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ উপকূলীয় দ্বীপ হওয়ায় এখানে প্রকল্পভিত্তিক সংস্কারের পরিবর্তে আন্তর্জাতিক মানসম্পন্ন স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখন সময়ের দাবি। তারা মনে করেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর উপলক্ষে কুতুবদিয়ার এই প্রাণের দাবিটি সরকারের নীতিনির্ধারকদের সামনে জোরালোভাবে তুলে ধরা প্রয়োজন।
‎
‎দ্বীপবাসীর প্রত্যাশা, অতীতের প্রতিশ্রুতি ও আশ্বাস বাস্তবে রূপ পাবে এবং কুতুবদিয়ার লাখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবে।
‎
‎স্থানীয় একাধিক বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, "আমরা আর নতুন প্রতিশ্রুতি চাই না, চাই বাস্তবায়ন। কুতুবদিয়াকে রক্ষা করতে হলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ দ্রুত শুরু করতে হবে।"
‎
‎প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে তাই উন্নয়ন প্রত্যাশার পাশাপাশি কুতুবদিয়ার উপকূল সুরক্ষার দাবিও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব Andere জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব 41 Views জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব Andere জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব 15 Views জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব Andere জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব 33 Views ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প Andere ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 86 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন Andere বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 130 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Andere নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 127 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Andere নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 167 Views