ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, ফেনীতে প্রাণ গেল ২ জনের | আই নিউজ বিডি

ঢাকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, ফেনীতে প্রাণ গেল ২ জনের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, ফেনীতে প্রাণ গেল ২ জনের
Eidok-এ শেয়ার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, ফেনীতে প্রাণ গেল ২ জনের
ছবি: সংগৃহীত

ফেনী সদর উপজেলার খাইয়ারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত ৯ জন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী একটি ট্রাক অপর একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ও বসে থাকা পথচারীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন গুরুতর আহত হন।
খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলম (৪০) ও অজ্ঞাতনামা এক পুরুষ (৩২)-কে মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন— মিন্টু (৬৫), সাগর (১৬), মিজান (৩০), জুয়েল (১৭), মো. বেলাল (৩৭), আরিফ (২০), মো. রাসেল (৩২), মো. সাগর (২২) এবং রাকিব (২২)। এছাড়া নিহতদের মধ্যে একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
আহতদের মধ্যে সাগর ও বেলালকে ফেনী জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অপর ৭ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার সময় পথচারীরা মহাসড়কের পাশে অবস্থিত একটি চায়ের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি তাদের ওপর উঠে যায়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে ফাজিলপুর হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। 

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত أخبار المنطقة সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 11 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা أخبار المنطقة শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 36 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন أخبار المنطقة মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 60 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া أخبار المنطقة সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক أخبار المنطقة সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 311 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ أخبار المنطقة উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন أخبار المنطقة ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 Views