ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, ফেনীতে প্রাণ গেল ২ জনের | আই নিউজ বিডি

ঢাকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, ফেনীতে প্রাণ গেল ২ জনের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, ফেনীতে প্রাণ গেল ২ জনের
Eidok-এ শেয়ার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, ফেনীতে প্রাণ গেল ২ জনের
ছবি: সংগৃহীত

ফেনী সদর উপজেলার খাইয়ারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত ৯ জন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী একটি ট্রাক অপর একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ও বসে থাকা পথচারীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন গুরুতর আহত হন।
খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলম (৪০) ও অজ্ঞাতনামা এক পুরুষ (৩২)-কে মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন— মিন্টু (৬৫), সাগর (১৬), মিজান (৩০), জুয়েল (১৭), মো. বেলাল (৩৭), আরিফ (২০), মো. রাসেল (৩২), মো. সাগর (২২) এবং রাকিব (২২)। এছাড়া নিহতদের মধ্যে একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
আহতদের মধ্যে সাগর ও বেলালকে ফেনী জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অপর ৭ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার সময় পথচারীরা মহাসড়কের পাশে অবস্থিত একটি চায়ের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি তাদের ওপর উঠে যায়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে ফাজিলপুর হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। 

注释 0

没有找到评论

相关文章

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 区域新闻 বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 区域新闻 মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 60 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 区域新闻 প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 区域新闻 মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 区域新闻 রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 区域新闻 খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 区域新闻 রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 55 Views