ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, ফেনীতে প্রাণ গেল ২ জনের | আই নিউজ বিডি

ঢাকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, ফেনীতে প্রাণ গেল ২ জনের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, ফেনীতে প্রাণ গেল ২ জনের
Eidok-এ শেয়ার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, ফেনীতে প্রাণ গেল ২ জনের
ছবি: সংগৃহীত

ফেনী সদর উপজেলার খাইয়ারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত ৯ জন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী একটি ট্রাক অপর একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ও বসে থাকা পথচারীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন গুরুতর আহত হন।
খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলম (৪০) ও অজ্ঞাতনামা এক পুরুষ (৩২)-কে মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন— মিন্টু (৬৫), সাগর (১৬), মিজান (৩০), জুয়েল (১৭), মো. বেলাল (৩৭), আরিফ (২০), মো. রাসেল (৩২), মো. সাগর (২২) এবং রাকিব (২২)। এছাড়া নিহতদের মধ্যে একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
আহতদের মধ্যে সাগর ও বেলালকে ফেনী জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অপর ৭ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার সময় পথচারীরা মহাসড়কের পাশে অবস্থিত একটি চায়ের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি তাদের ওপর উঠে যায়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে ফাজিলপুর হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। 

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি District Nieuws রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 18 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি District Nieuws খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 52 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু District Nieuws রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 37 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী District Nieuws সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 45 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী District Nieuws মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 33 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত District Nieuws কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 28 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ District Nieuws ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 25 Views