কুমিল্লা সীমান্তে বিজিবি'র অভিযান: প্রায় ৬০ লাখ টাকার ইয়াবাসহ মাদক… | আই নিউজ বিডি

কুমিল্লা

কুমিল্লা সীমান্তে বিজিবি'র অভিযান: প্রায় ৬০ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

****
Del på Eidok
কুমিল্লা সীমান্তে বিজিবি'র অভিযান: প্রায় ৬০ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক
Foto: arkiv

কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (০৬ জুন ২০২৬) সকালে জেলার চৌদ্দগ্রাম থানার বাবুর্চি পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৯ লক্ষ ৮৫ হাজার টাকা।

​বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ সকাল আনুমানিক ০৮:৩৫ ঘটিকায় ব্যাটালিয়নের অধীনস্থ আমানগন্ডা বিওপি’র একটি চৌকস টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালায়।
​অভিযানকালে সীমান্তের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাবুর্চি পাড়া নামক স্থানে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হয়। পরে তল্লাশিতে তার কাছ থেকে উক্ত ১৯,৯৫০ পিস ইয়াবা জব্দ করা হয় এবং তাকে আটক করা হয়।

​আটককৃত আসামি হলো, চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি এলাকার ইদু মিয়ার ছেলে  খলিলুর রহমান

​১০ বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণপূর্বক জব্দকৃত মাদকদ্রব্যসহ তাকে কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় অপরাধ দমন ও মাদক চোরাচালান রোধে বিজিবি’র এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত Distriktsnyheder পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 62 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? Distriktsnyheder ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 59 Views দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Distriktsnyheder দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 79 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Distriktsnyheder চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 75 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Distriktsnyheder নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 91 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Distriktsnyheder নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 54 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Distriktsnyheder লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 33 Views