রাণীশংকৈলে ঘর থেকে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার | আই নিউজ বিডি

রাণীশংকৈলে ঘর থেকে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার

রাণীশংকৈলে ঘর থেকে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের সুন্দরপুর আদিবাসী গ্রামে শান্ত (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার ..
Partilhar no Eidok
রাণীশংকৈলে ঘর থেকে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
Foto: arquivo

 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের সুন্দরপুর আদিবাসী গ্রামে শান্ত (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত শান্ত ওই গ্রামের বাসিন্দা মোটাইরের ছেলে। পারিবারিক সূত্র জানায়, সকালে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে সময় কাটানোর পর তিনি নিজ কক্ষে অবস্থান করছিলেন। দুপুরে খাবারের জন্য ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করেন। এ সময় তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান তারা।

 

পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি পুলিশকে জানানো হলে রাণীশংকৈল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।

 

পরিবারের সদস্যদের ভাষ্য, শান্ত দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তার চিকিৎসাও চলছিল। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়ে তারা নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি।

 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদনক্রমে আইনানুগ কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ঘটনাটি এলাকায় শোকের আবহ সৃষ্টি করেছে।

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা Lei-Julgamento সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 32 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে Lei-Julgamento শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 28 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব Lei-Julgamento তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 40 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড Lei-Julgamento তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 63 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ Lei-Julgamento নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 51 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম Lei-Julgamento আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 71 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন Lei-Julgamento খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 68 Views