রাণীশংকৈলে ঘর থেকে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার | আই নিউজ বিডি

রাণীশংকৈলে ঘর থেকে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার

রাণীশংকৈলে ঘর থেকে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের সুন্দরপুর আদিবাসী গ্রামে শান্ত (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার ..
Eidok-এ শেয়ার
রাণীশংকৈলে ঘর থেকে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের সুন্দরপুর আদিবাসী গ্রামে শান্ত (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত শান্ত ওই গ্রামের বাসিন্দা মোটাইরের ছেলে। পারিবারিক সূত্র জানায়, সকালে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে সময় কাটানোর পর তিনি নিজ কক্ষে অবস্থান করছিলেন। দুপুরে খাবারের জন্য ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করেন। এ সময় তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান তারা।

 

পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি পুলিশকে জানানো হলে রাণীশংকৈল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।

 

পরিবারের সদস্যদের ভাষ্য, শান্ত দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তার চিকিৎসাও চলছিল। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়ে তারা নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি।

 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদনক্রমে আইনানুগ কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ঘটনাটি এলাকায় শোকের আবহ সৃষ্টি করেছে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ Batas-Hukuman প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 44 Views ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত Batas-Hukuman ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 44 Views তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি Batas-Hukuman তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 39 Views বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট Batas-Hukuman বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 53 Views এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় Batas-Hukuman এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 77 Views কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি Batas-Hukuman কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 75 Views দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ Batas-Hukuman দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 113 Views