বাজিতপুরে রান্না করা কুরবানির মাংসে ‘আল্লাহ’ লেখা সদৃশ চিহ্ন | আই নিউজ বিডি

বাজিতপুরে রান্না করা কুরবানির মাংসে ‘আল্লাহ’ লেখা সদৃশ চিহ্ন..

MD JAHANGIR ALAM avatar   
MD JAHANGIR ALAM
বাজিতপুরে রান্না করা কুরবানির মাংসে ‘আল্লাহ’ লেখা সদৃশ চিহ্ন..
বাজিতপুরে রান্না করা কুরবানির মাংসে ‘আল্লাহ’ লেখা সদৃশ চিহ্ন..
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের বাজিতপুরে কুরবানির মাংসের একটি টুকরায় আরবি হরফের মতো ‘আল্লাহ’ লেখা আকৃতি দেখতে পাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।..

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের সরিষাপুর এলাকায় রান্না করা কুরবানির মাংসে ‘আল্লাহ’ লেখা সদৃশ চিহ্ন দেখা গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহার দিন দুপুরে স্থানীয় ব্যবসায়ী আফজাল হোসেন তারেক পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরের খাবার খাওয়ার সময় মাংসের একটি টুকরায় আরবি হরফের মতো ‘আল্লাহ’ নামের আকৃতি লক্ষ্য করেন। বিষয়টি দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা সেটি দেখার জন্য ভিড় করেন।

এ বিষয়ে আফজাল হোসেন তারেক জানান, মাংসের টুকরাটিতে এমন বিশেষ আকৃতি দেখে তিনি কয়েকজন আলেমের পরামর্শ নেন। আলেমরা তাকে জানান, এটি আল্লাহর রহমতের নিদর্শন হতে পারে এবং মাংসটি খেতে কোনো বাধা নেই। এরপর তিনি মাংসটি খেয়ে নেন।

এদিকে, ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে একে অলৌকিক নিদর্শন হিসেবে দেখলেও, স্থানীয়দের কেউ কেউ এটিকে মাংসের স্বাভাবিক গঠনজনিত আকৃতি বলেও মন্তব্য করেছেন।

Nenhum comentário encontrado


News Card Generator