কালুখালীতে উন্নয়ন প্রযুক্তি নির্ভর পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

****
Auf Eidok teilen
কালুখালীতে উন্নয়ন প্রযুক্তি নির্ভর পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
Foto: Archiv

 

নাফিজ আহমেদ ,রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর কালুখালীতে পাট চাষীদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের লক্ষ্যে ‘উন্নয়ন প্রযুক্তি নির্ভর পাট চাষী প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন ফরিদপুর আঞ্চলিক সহকারী পরিচালক মো. মিজানুর রহমান।

প্রশিক্ষণ কর্মশালায় আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট উৎপাদন, বীজ সংরক্ষণ, পাট পচানো ও আঁশ ছড়ানোর উন্নত প্রযুক্তির নানাবিধ দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন আমন্ত্রিত কর্মকর্তাবৃন্দ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন উপ-পরিচালক ড. শহিদুল ইসলাম, রাজবাড়ী জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মো. লুৎফর আমিন, কালুখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাঈমুর রহমান, পাট পরিদর্শক মো. রুহুল আমিন এবং উপজেলা পাট উন্নয়ন অফিসার আবু রায়হান প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাহ উদ্দিন বলেন, "পাট আমাদের সোনালী আঁশ। পরিবেশবান্ধব এই ফসলের ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে চাষীদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত হতে হবে। প্রযুক্তি নির্ভর চাষাবাদ পদ্ধতি অনুসরণ করলে উৎপাদন খরচের পাশাপাশি যেমন শ্রম লাঘব হবে, তেমনই চাষীরা পাটের গুণগত মান উন্নত করে অধিক লাভবান হতে পারবেন।"

দিনব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণে কালুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক পাট উৎপাদনকারী চাষীরা অংশ নেন। প্রশিক্ষণ শেষে চাষীদের মাঝে আধুনিক পাট চাষের সহায়ক নির্দেশিকা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প Andere ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 75 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন Andere বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 126 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Andere নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 117 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Andere নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 156 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Andere সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 167 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Andere সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 157 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Andere শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 124 Views