লালমনিরহাট

লালমনিরহাট জেলার কুলাঘাটে প্রকাশ্যে মাদকের রমরমা ব্যবসা, যুবসমাজ ধ্বংসের মুখে: আতঙ্কে স্থানীয়রা

লালমনিরহাট প্রতিনিধি:
Auf Eidok teilen
লালমনিরহাট জেলার কুলাঘাটে প্রকাশ্যে মাদকের রমরমা ব্যবসা, যুবসমাজ ধ্বংসের মুখে: আতঙ্কে স্থানীয়রা
Foto: Archiv

 

লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে প্রকাশ্যে মাদক বিক্রির এক ভয়াবহ চিত্র সামনে এসেছে। কুলাঘাট হাতুরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো: রনজু (পিতা: আয়নাল) দীর্ঘদিন ধরে এলাকায় এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। প্রকাশ্য দিবালোকে মাদক কেনাবেচা চলায় বর্তমানে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় সাধারণ মানুষ।

এলাকাবাসীর দেওয়া তথ্য মতে, মাদক ব্যবসায়ী রনজু মূলত এলাকার তরুণ ও যুবসমাজকে টার্গেট করে মাদকের নেটওয়ার্ক গড়ে তুলেছে। ফলে স্থানীয় স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও যুবসমাজ দ্রুত ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। মাদক সেবনের টাকা জোগাড় করতে এলাকায় ছোটখাটো চুরি ও ছিনতাইয়ের ঘটনাও আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, "দিনের পর দিন প্রকাশ্যে মাদক বিক্রি হলেও রহস্যজনকভাবে প্রশাসনের কোনো কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। কোনো এক অদৃশ্য শক্তির জোরে সে বুক ফুলিয়ে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে।" এই অবৈধ ব্যবসার কারণে এলাকায় দিন দিন এক ভয়াবহ ও নিরাপত্তাহীন পরিবেশ তৈরি হচ্ছে, যার ফলে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকরা চরম উৎকণ্ঠায় রয়েছেন।

এলাকাবাসীর জোর দাবি— অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত করে কুখ্যাত মাদক ব্যবসায়ী রনজুর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। কুলাঘাট ইউনিয়নকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

Billboard on Government Land, Rent Allegedly Going into Market Owner’s Pocket! Verbrechen Billboard on Government Land, Rent Allegedly Going into Market Owner’s Pocket! 95 Views গাজীপুরে বিকাশ কর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: ছাত্রলীগ নেতা গ্রেফতার Verbrechen গাজীপুরে বিকাশ কর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: ছাত্রলীগ নেতা গ্রেফতার 107 Views কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ চাচা শ্বশুরের বিরুদ্ধে Verbrechen কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ চাচা শ্বশুরের বিরুদ্ধে 46 Views জীবনের ঝুঁকি নিয়ে ৪০০টির বেশি অস্ত্র উদ্ধার, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি তাঁর দল Verbrechen জীবনের ঝুঁকি নিয়ে ৪০০টির বেশি অস্ত্র উদ্ধার, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি তাঁর দল 50 Views ডেমরায় নিখোঁজ রেজাউল করিম রানা, সন্ধান চেয়ে থানায় জিডি করেছেন স্ত্রী Verbrechen ডেমরায় নিখোঁজ রেজাউল করিম রানা, সন্ধান চেয়ে থানায় জিডি করেছেন স্ত্রী 79 Views কয়েক দিন ধরে ডোবায় পড়ে ছিল মরদেহ, দুর্গন্ধে জানাজানি Verbrechen কয়েক দিন ধরে ডোবায় পড়ে ছিল মরদেহ, দুর্গন্ধে জানাজানি 138 Views ডেটিং অ্যাপের ফাঁদে জিম্মি ফ্রিল্যান্সার, ৪ দিনে হাতিয়ে নেওয়া হলো প্রায় ৮ লাখ টাকা; গ্রেপ্তার ৩ Verbrechen ডেটিং অ্যাপের ফাঁদে জিম্মি ফ্রিল্যান্সার, ৪ দিনে হাতিয়ে নেওয়া হলো প্রায় ৮ লাখ টাকা; গ্রেপ্তার ৩ 95 Views