লালমনিরহাট

লালমনিরহাট জেলার কুলাঘাটে প্রকাশ্যে মাদকের রমরমা ব্যবসা, যুবসমাজ ধ্বংসের মুখে: আতঙ্কে স্থানীয়রা

লালমনিরহাট প্রতিনিধি:
Eidok-এ শেয়ার
লালমনিরহাট জেলার কুলাঘাটে প্রকাশ্যে মাদকের রমরমা ব্যবসা, যুবসমাজ ধ্বংসের মুখে: আতঙ্কে স্থানীয়রা
ছবি: সংগৃহীত

 

লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে প্রকাশ্যে মাদক বিক্রির এক ভয়াবহ চিত্র সামনে এসেছে। কুলাঘাট হাতুরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো: রনজু (পিতা: আয়নাল) দীর্ঘদিন ধরে এলাকায় এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। প্রকাশ্য দিবালোকে মাদক কেনাবেচা চলায় বর্তমানে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় সাধারণ মানুষ।

এলাকাবাসীর দেওয়া তথ্য মতে, মাদক ব্যবসায়ী রনজু মূলত এলাকার তরুণ ও যুবসমাজকে টার্গেট করে মাদকের নেটওয়ার্ক গড়ে তুলেছে। ফলে স্থানীয় স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও যুবসমাজ দ্রুত ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। মাদক সেবনের টাকা জোগাড় করতে এলাকায় ছোটখাটো চুরি ও ছিনতাইয়ের ঘটনাও আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, "দিনের পর দিন প্রকাশ্যে মাদক বিক্রি হলেও রহস্যজনকভাবে প্রশাসনের কোনো কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। কোনো এক অদৃশ্য শক্তির জোরে সে বুক ফুলিয়ে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে।" এই অবৈধ ব্যবসার কারণে এলাকায় দিন দিন এক ভয়াবহ ও নিরাপত্তাহীন পরিবেশ তৈরি হচ্ছে, যার ফলে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকরা চরম উৎকণ্ঠায় রয়েছেন।

এলাকাবাসীর জোর দাবি— অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত করে কুখ্যাত মাদক ব্যবসায়ী রনজুর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। কুলাঘাট ইউনিয়নকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচার: দুদকে তলব মডেল মেঘনা আলম অপরাধ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচার: দুদকে তলব মডেল মেঘনা আলম 18 ভিউ কাঠালিয়ায় বোনের ভোগদখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ ভাইদের বিরুদ্ধে; উঠানে বেড়া ও গাছ কাটার দাবি অপরাধ কাঠালিয়ায় বোনের ভোগদখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ ভাইদের বিরুদ্ধে; উঠানে বেড়া ও গাছ কাটার দাবি 59 ভিউ নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও মোবাইল কেড়ে নেওয়ার ঘটনায় জিডি অপরাধ নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও মোবাইল কেড়ে নেওয়ার ঘটনায় জিডি 87 ভিউ নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও মোবাইল কেড়ে নেওয়ার ঘটনায় জিডি অপরাধ নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও মোবাইল কেড়ে নেওয়ার ঘটনায় জিডি 107 ভিউ ফরিদগঞ্জে ৭০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার: কঠোর অবস্থানের বার্তা পুলিশের অপরাধ ফরিদগঞ্জে ৭০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার: কঠোর অবস্থানের বার্তা পুলিশের 60 ভিউ সিলেটে অনুমোদনহীন NICU, ফ্রিডম জেনারেল হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা অপরাধ সিলেটে অনুমোদনহীন NICU, ফ্রিডম জেনারেল হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা 96 ভিউ আশাশুনিতে পুলিশের সাঁড়াশি অভিযান, কৃষক লীগ নেতাসহ আটক ৫ অপরাধ আশাশুনিতে পুলিশের সাঁড়াশি অভিযান, কৃষক লীগ নেতাসহ আটক ৫ 79 ভিউ