দুমকিতে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার। | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দুমকিতে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার।

Shakib Hossen avatar   
Shakib Hossen
দুমকিতে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার।
দুমকিতে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার।
ছবি: সংগৃহীত
সাকিব হোসেন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ-

পটুয়াখালীর দুমকি উপজেলায় মাদক মামলার দীর্ঘদিনের পলাতক ও পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম আঙ্গারিয়া এলাকা থেকে তৌহিদুল ইসলাম দীপু (২৫) নামের ওই যুবককে আটক করা হয়।

​বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৫টার দিকে দুমকি থানা পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত তৌহিদুল ইসলাম দীপু উপজেলার পশ্চিম আঙ্গারিয়া এলাকার বাসিন্দা মো. ইদ্রিস মৃধার ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীপুর বিরুদ্ধে ২০২০ সালের একটি মাদক মামলায় (জিআর ৩০/২০) আদালতে দীর্ঘ দিন ধরে গ্রেপ্তারি পরোয়ানা ঝুলে ছিল। মামলার পর থেকেই তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য বেশ কিছুদিন ধরে নজরদারি চালিয়ে আসছিল। বৃহস্পতিবার বিকেলে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন এমন খবর পেয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় পুলিশের একটি দল সেখানে হানা দেয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, "মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। গ্রেপ্তারকৃত আসামি দীপু আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল (শুক্রবার) তাকে পটুয়াখালী আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।"

​এলাকায় মাদক নির্মূল ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ওসি জানান। তৌহিদুল ইসলামের গ্রেপ্তারের সংবাদে এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

Walang nakitang komento


News Card Generator