লালমনিরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে লকার ভেঙে লক্ষাধিক টাকা চুরি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

লালমনিরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে লকার ভেঙে লক্ষাধিক টাকা চুরি..

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
লালমনিরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে লকার ভেঙে লক্ষাধিক টাকা চুরি..
লালমনিরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে লকার ভেঙে লক্ষাধিক টাকা চুরি..
ছবি: সংগৃহীত
এ কে এম কায়সারুল আলম, লালমনিরহাট প্রতিনিধি:

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে দুর্বৃত্তরা হাসপাতালের হিসাব রক্ষণ অফিসের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে লকার ভেঙে লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে গেছে।
মঙ্গলবার দিবাগত রাতে পরিকল্পিতভাবে সংঘটিত এ ঘটনায় সকালে অফিস খোলার পর চুরির বিষয়টি ধরা পড়ে। এরপর পুরো হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিনের রেজিস্ট্রেশন ফি, অ্যাম্বুলেন্স ভাড়া, প্যাথলজি ও অন্যান্য খাত থেকে প্রাপ্ত নগদ অর্থ অফিস সময় শেষে ব্যাংকে জমা দেওয়া সম্ভব না হওয়ায় অস্থায়ীভাবে হিসাব রক্ষণ অফিসের লকারে সংরক্ষণ করা হতো। চোরেরা সেই লকার ভেঙে নগদ অর্থ নিয়ে যায়।
হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাব রক্ষণ কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, হাসপাতালের বিভিন্ন খাতের সংগৃহীত অর্থ ব্যাংকে জমা দেওয়ার জন্য তার কাছে ছিল। তবে অফিস সময় শেষ হয়ে যাওয়ায় টাকা জমা দেওয়া সম্ভব হয়নি। তাই লকারে রেখে যান। সকালে এসে দেখেন জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে লকার ভেঙে সব টাকা নিয়ে গেছে।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল আমিন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে এবং অভিযোগের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

نظری یافت نشد


News Card Generator