কুমিল্লায় কোটি টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করল বিজিবি | আই নিউজ বিডি

কুমিল্লা

কুমিল্লায় কোটি টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করল বিজিবি

****
Eidok-এ শেয়ার
কুমিল্লায় কোটি টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করল বিজিবি
ছবি: সংগৃহীত

কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস এবং একটি যানবাহন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৪ লক্ষ ৪০ হাজার টাকা।

​বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

​অভিযান চলাকালে সীমান্তের ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হিম্মতপুর নামক এলাকায় সন্দেহভাজন একটি যানবাহনের গতিরোধ করে বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে টহল দল ওই যানবাহনটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করে।
​বিজিবি জানায়, জব্দকৃত এসব মালামাল এবং যানবাহন বিধি মোতাবেক স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

​উল্লেখ্য, সীমান্তে চোরাচালান রোধে ১০ বিজিবি’র এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা District Nieuws দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 25 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা District Nieuws সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 86 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন District Nieuws অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 68 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা District Nieuws মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 62 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ District Nieuws ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 32 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা District Nieuws ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 68 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার District Nieuws ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 47 Views