কালুখালীতে সরকারি হালট দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

****
שיתוף ב-Eidok
কালুখালীতে সরকারি হালট দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ
צילום: ארכיון

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামে সরকারি হালট দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা ইয়াকুব মন্ডলের বিরুদ্ধে। হালটের প্রায় ৫ শতক জমি দখল করে তিনি এই স্থায়ী পাকা স্থাপনা নির্মাণ করছেন বলে স্থানীয়দের অভিযোগ। এ ঘটনায় সচেতন এলাকাবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বোয়ালিয়া মৌজার বি এস খতিয়ান নং ৫ এর ১৯৭১ নং দাগের পুরোটাই বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের সরকারি হালটের অন্তর্ভুক্ত।

হালটের প্রায় ৫ শতক জমি দখল করে সেখানে এখন পাকা স্থাপনা নির্মাণ করছেন ইয়াকুব মন্ডল যার কাজ এখনো চলমান। সরকারি জায়গা দখল করে ব্যক্তিগত স্থাপনা নির্মাণকাজের শুরুতে স্থানীয়রা বাধা প্রদান করলেও তা মানেননি ইয়াকুব। এব্যাপারে যারাই কথা বলতে গেছেন অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি প্রদান করেন। ইতিপূর্বে থেকে তিনি একই কাজ করে আসছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিলেও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরে গত ২৫ এপ্রিল কালুখালী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণের বিষয়ে অভিযুক্ত ইয়াকুব মন্ডল বলেন, জায়গা সরকারি তো কি হয়েছে। আমার বাড়ির সামনে জায়গা ভোগদখলের অধিকার আমার আছে। আমার বাড়ির সামনের জায়গা আমি খাব না তো কে খাবে? আমার বাড়ির সামনে আমি ঘর করছি আপনাদের কি সমস্যা। আমি ঘর নির্মাণ করবো ক্ষমতা থাকলে কেউ ঠেকাক।

স্থানীয়রা বলেন, ইয়াকুব মন্ডল ইতিপূর্বে থেকে একই কাজ করে আসছে। তিনি খুব চালাক। জেনেবুঝেই সব করেছে। বাধা দেয়ার পরও কোনো তোয়াক্কা করেনি। বাধা দিলে কাজ বন্ধ রাখে, সরে গেলে আবার চালু করে। সরকারি জায়গা উদ্ধারে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প אַחֵר ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 63 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন אַחֵר বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 126 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা אַחֵר নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 117 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ אַחֵר নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 155 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল אַחֵר সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 166 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় אַחֵר সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 156 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন אַחֵר শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 124 Views