গলাচিপায় অতিরিক্ত দামে তেল বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা | আই নিউজ বিডি

গলাচিপায় অতিরিক্ত দামে তেল বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পটুয়াখালীর গলাচিপায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি ও ভোজ্য তেল বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব ও ভোক্তা অধিকার অধিদপ্তর। বাদুরা বাজারে পরিচালিত..
I-share sa Eidok
গলাচিপায় অতিরিক্ত দামে তেল বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
Larawan: kuha mula sa arkibo

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাদুরা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল ও ভোজ্য তেল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‌্যাব।
মঙ্গলবার (২১ এপ্রিল) র‍্যাব-৮-এর সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
র‌্যাব সূত্রে জানা যায়, জ্বালানি ও ভোজ্য তেলের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে সিভিল পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বাদুরা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪০ ধারা লঙ্ঘনের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মজুতদারির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছিল। এ ধরনের অনিয়ম প্রতিরোধে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে।
র‌্যাবের পক্ষ থেকে সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে—অবৈধ মজুতদার ও অতিরিক্ত মুনাফাখোরদের বিরুদ্ধে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা Batas-Hukuman সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 31 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে Batas-Hukuman শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 28 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব Batas-Hukuman তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 40 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড Batas-Hukuman তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 63 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ Batas-Hukuman নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 51 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম Batas-Hukuman আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 71 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন Batas-Hukuman খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 68 Views