বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা এবং নবীনবরণ ২০২৬ অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা এবং নবীনবরণ ২০২৬ অনুষ্ঠিত..

Rakib Khan avatar   
Rakib Khan
বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা এবং নবীনবরণ ২০২৬ অনুষ্ঠিত..
বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা এবং নবীনবরণ ২০২৬ অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
****

রাকিব খান, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইউনিটের স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং নবীন সদস্যদের বরণ করে নিতে আয়োজন করেছে সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ ২০২৬।

শনিবার (১৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাঁধন, জবি ইউনিটের সভাপতি আজিজুল হক ওজিল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জান্নাতুল মাওয়া লিশা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। তিনি বাঁধনের কার্যক্রমকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সংগঠনের কর্মীদের সাধুবাদ জানান এবং ভবিষ্যতে বাঁধন, জবি ইউনিটকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, পরিবহন প্রশাসক ড. তারিক বিন অতিক এবং বাঁধন, জবি ইউনিটের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ আব্দুল মান্নান।

সভাপতির বক্তব্যে আজিজুল হক ওজিল বলেন, “মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে সামাজিক সংগঠনের কোনো বিকল্প নেই। বাঁধন একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে রক্তদান কার্যক্রমের মাধ্যমে মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।”

কর্মশালায় বাঁধন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট ছাড়াও বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল প্রতিনিধি ও কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি নতুন সদস্যদের মাঝে সংগঠনের লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator