মাছ ডাকাতি মামলার প্রধান আসামী গলাচিপা থেকে গ্রেফতার | আই নিউজ বিডি

মাছ ডাকাতি মামলার প্রধান আসামী গলাচিপা থেকে গ্রেফতার

পটুয়াখালীর দশমিনায় দায়ের করা মাছ ডাকাতি মামলার প্রধান আসামীসহ দুইজনকে গলাচিপা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ইলিশ ও চিংড়ি মাছ লুটের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতির অভিযোগ উঠে এসেছে।..
Podijeli na Eidoku
মাছ ডাকাতি মামলার প্রধান আসামী গলাচিপা থেকে গ্রেফতার
Foto: arhiva

গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর দশমিনা থানায় দায়ের করা মাছ ডাকাতি মামলার প্রধান আসামীসহ দুইজনকে গলাচিপা উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপার হরিদাপপুর খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দশমিনা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মনির হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন খুলনা বিভাগের বাগেরহাট জেলার ফকিরহাট থানার ছোটবাইসদিয়া গ্রামের মো. মেজাহেরের ছেলে মো. সোহেল এবং একই জেলার মোরেলগঞ্জ উপজেলার মো. সালাহউদ্দিন আহমেদ। 

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ মার্চ গভীর রাতে দশমিনা উপজেলা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হওয়া একটি ট্রাককে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট ব্রিজ সংলগ্ন ডিসি সড়কে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো ন-২১-১৮৮৫) দিয়ে গতিরোধ করা হয়। পরে ট্রাকে থাকা ১১ ককসেট মাঝারি ও বড় আকারের ইলিশ এবং ১৫ ককসেট চিংড়ি মাছ অন্য একটি ট্রাকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় ট্রাকের চালক ও হেলপারকে মারধর করা হয় এবং তাদের দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার পর মাছের মালিক নিউ বিষয়টি জানতে পেরে দশমিনা থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করেন, গ্রেফতারকৃত সোহেল ও সালাহউদ্দিন পূর্বেও খুলনা অঞ্চলে মাছ পরিবহনের সময় এ ধরনের ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় মাছ মালিকের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনির হোসেন বলেন, “মামলাটি হাতে পাওয়ার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও আসামীদের খুঁজে পাওয়া যায়নি। পরে গোপন তথ্যের ভিত্তিতে গলাচিপা উপজেলায় তাদের অবস্থান শনাক্ত করে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।”

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাদাত মো. হাচনাইন পারভেজ জানান, গ্রেফতারকৃত দুই আসামীকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

Komentari 0

Nema komentara

povezani članci

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু Zakon-Sud শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু 43 Views শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা Zakon-Sud শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 526 Views নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত Zakon-Sud নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 83 Views সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা Zakon-Sud সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 74 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে Zakon-Sud শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 82 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব Zakon-Sud তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 65 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড Zakon-Sud তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 78 Views