মাছ ডাকাতি মামলার প্রধান আসামী গলাচিপা থেকে গ্রেফতার | আই নিউজ বিডি

মাছ ডাকাতি মামলার প্রধান আসামী গলাচিপা থেকে গ্রেফতার

পটুয়াখালীর দশমিনায় দায়ের করা মাছ ডাকাতি মামলার প্রধান আসামীসহ দুইজনকে গলাচিপা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ইলিশ ও চিংড়ি মাছ লুটের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতির অভিযোগ উঠে এসেছে।..
Eidok-এ শেয়ার
মাছ ডাকাতি মামলার প্রধান আসামী গলাচিপা থেকে গ্রেফতার
ছবি: সংগৃহীত

গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর দশমিনা থানায় দায়ের করা মাছ ডাকাতি মামলার প্রধান আসামীসহ দুইজনকে গলাচিপা উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপার হরিদাপপুর খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দশমিনা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মনির হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন খুলনা বিভাগের বাগেরহাট জেলার ফকিরহাট থানার ছোটবাইসদিয়া গ্রামের মো. মেজাহেরের ছেলে মো. সোহেল এবং একই জেলার মোরেলগঞ্জ উপজেলার মো. সালাহউদ্দিন আহমেদ। 

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ মার্চ গভীর রাতে দশমিনা উপজেলা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হওয়া একটি ট্রাককে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট ব্রিজ সংলগ্ন ডিসি সড়কে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো ন-২১-১৮৮৫) দিয়ে গতিরোধ করা হয়। পরে ট্রাকে থাকা ১১ ককসেট মাঝারি ও বড় আকারের ইলিশ এবং ১৫ ককসেট চিংড়ি মাছ অন্য একটি ট্রাকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় ট্রাকের চালক ও হেলপারকে মারধর করা হয় এবং তাদের দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার পর মাছের মালিক নিউ বিষয়টি জানতে পেরে দশমিনা থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করেন, গ্রেফতারকৃত সোহেল ও সালাহউদ্দিন পূর্বেও খুলনা অঞ্চলে মাছ পরিবহনের সময় এ ধরনের ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় মাছ মালিকের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনির হোসেন বলেন, “মামলাটি হাতে পাওয়ার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও আসামীদের খুঁজে পাওয়া যায়নি। পরে গোপন তথ্যের ভিত্তিতে গলাচিপা উপজেলায় তাদের অবস্থান শনাক্ত করে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।”

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাদাত মো. হাচনাইন পারভেজ জানান, গ্রেফতারকৃত দুই আসামীকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড Закон-Суд তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 59 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ Закон-Суд নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 46 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম Закон-Суд আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 63 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন Закон-Суд খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 63 Views শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর Закон-Суд শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 32 Views ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের Закон-Суд ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 78 Views প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ Закон-Суд প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 51 Views