চট্টগ্রামে বন বিভাগের অভিযানে কাঠবোঝাই গাড়ি জব্দ | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রামে বন বিভাগের অভিযানে কাঠবোঝাই গাড়ি জব্দ

অভিযানে নেতৃত্ব দেন সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মাহদী হাসান। এ সময় হেয়াকো বিট কর্মকর্তা জাহিদুল ইসলাম, কয়লা বিট কর্মকর্তা মো. আসলাম হোসেন এবং বিট প্রশিক্ষণার্থী মো. আল-আমিনসহ করেরহাট ও আশপাশের বিটের..
I-share sa Eidok
চট্টগ্রামে বন বিভাগের অভিযানে কাঠবোঝাই গাড়ি জব্দ
Larawan: kuha mula sa arkibo

 

চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাট রেঞ্জে পরিচালিত এক অভিযানে প্রায় ১৫০ ঘনফুট আকাশমণি জ্বালানি কাঠবোঝাই একটি মিনি পিকআপ জব্দ করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে রেঞ্জের হেয়াকো বিট এলাকার ঝিলতলী এলাকায় এ অভিযান চালানো হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বনকর্মীরা ঝিলতলী এলাকায় অবস্থান নেন। এ সময় অবৈধভাবে কাঠ পাচারের চেষ্টা করা হলে কাঠবোঝাই পিকআপটি আটক করা হয়। কাঠগুলো স্থানীয় বনাঞ্চল থেকে অবৈধভাবে সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মাহদী হাসান। এ সময় হেয়াকো বিট কর্মকর্তা জাহিদুল ইসলাম, কয়লা বিট কর্মকর্তা মো. আসলাম হোসেন এবং বিট প্রশিক্ষণার্থী মো. আল-আমিনসহ করেরহাট ও আশপাশের বিটের টহল দল অংশগ্রহণ করে।

জব্দকৃত কাঠ ও পিকআপটি বর্তমানে কয়লা বন বিট কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে। বন বিভাগ জানিয়েছে, জব্দকৃত মালামাল ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, বনজ সম্পদ রক্ষা ও অবৈধ কাঠ পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Mga komento 0

Walang nakitang komento